বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু - Alokitobarta
আজ : শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোরের নাভারনে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু।আজ সোমবার(৩/২/২০ইং) তারিখ সকাল ১১টায় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছে।

স্থানীয়রা জানান,যশোরের নাভারনের হাই বাবুর চাতালের পাশের রেল লাইনের উপর দীর্ঘক্ষন ধরে অজ্ঞাত এক যুবক বসে ছিলেন।হঠাৎ বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চলে আসে এবং অজ্ঞাত ব্যক্তি নিহত হন।এব্যাপারে শার্শা পুলিশ সুত্রে জানা যায়,ঘটনা স্থলে গিয়ে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করে।

Top