আজকের বার্তার নির্বাহী সম্পাদক কাজী রানার ইন্তেকাল
আলোকিত বার্তা:শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের মেঝ পুত্র ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের বার্তার নির্বাহী সম্পাদক এবং প্রেসক্লাবের সদস্য এ্যাডভোকেট কাজী আনোয়ার পারভেজ রানা ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাত ১টা ৩০ মিনিটে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি.শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, বাবা-মা ও ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।বরিশাল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন জানিয়েছেন, রাতে নিজ বাড়িতে হৃদ রোগে আক্রান্ত হয়ে পড়েন আনোয়ার পারভেজ রানা।
পরে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।পরে রাতেই মৃত দেহ নগরীর কাশিপুর এলাকার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।তার মৃত্যুতে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সোসাইটির বরিশাল এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।এছাড়াও কাজী রানার মৃত্যুতে আলোকিত বার্তা পরিবারের পক্ষ থেকে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।