মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড়

মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা


মু.এবি সিদ্দীক ভুঁইয়া:গার্মেন্ট শ্রমিকদের মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ বাড়ানো হলেও অসন্তোষ থামছেই না। শিল্পঘন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ, কারখানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারও গাজীপুর, শ্রীপুর, ভালুকা, নারায়ণগঞ্জ ও সভারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে। এসব ঘটনার সঙ্গে কী সাধারণ শ্রমিকরাই জড়িত, নাকি আন্দোলনের সুযোগ নিয়ে সক্রিয় হয়েছে কোনো স্বার্থান্বেষী মহল? কারা উসকানি দিচ্ছে, কারা অর্থ ও সাংগঠনিক শক্তি জোগাচ্ছে, আর কার স্বার্থে অস্থিতিশীল হয়ে উঠছে পোশাক শিল্প-এসব প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে।

শ্রমিক অসন্তোষের শুরু থেকেই কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় বহিরাগতদের সংশ্লিষ্টতার অভিযোগ করে আসছেন পোশাক কারখানার মালিকরা। তাদের দাবি, যেসব কারখানায় শ্রমিকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা তুলনামূলক ভালো, সেগুলোও হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় অনেক ক্ষেত্রে কারখানার নিজস্ব শ্রমিকদের বাইরে অন্য কারখানার শ্রমিক এবং শ্রমিক পরিচয়ে আসা লোকজন যোগ দিচ্ছে।প্রশ্ন উঠেছে, শ্রমিকদের প্রকৃত মজুরি বৃদ্ধির আন্দোলনের সঙ্গে কারখানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা কেন যুক্ত হচ্ছে? এসব ঘটনায় কি সাধারণ শ্রমিকরা জড়িত, নাকি আন্দোলনের সুযোগ নিয়ে সক্রিয় হয়েছে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী? কারখানা মালিক ও শ্রমিকনেতাদের বক্তব্যে উঠে এসেছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা।

বাংলাদেশ এমপ্লায়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান বলেন, মজুরি ঘোষণার পরে সাধারণ শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। গত দু’-একদিনের আন্দোলনের সঙ্গে সাধারণ শ্রমিকদের সম্পৃক্ততা নেই; বরং অনেক ছোট ও মাঝারি কারখানার শ্রমিকরা উলটো মনে করছে, মালিকরা আসলেই কী ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর করতে পারবে কি না? কেননা শ্রমিকরা এই শিল্পের প্রাণ, তারা শিল্পের প্রকৃত সক্ষমতা বোঝে। তিনি আরও বলেন, আন্দোলনের নামে গত দু’-একদিনের হামলা-ভাঙচুরে জড়িত তৃতীয়পক্ষ। একটি রাজনৈতিক দলের কর্মীরা নেতার প্রতি তাদের সমর্থন দেখানোর জন্য কারখানা ভাঙচুর করছে। আবার কিছু শ্রমিক সংগঠনের উসকানি আছে, যারা আগের সরকারের আমলে সুবিধাভোগী। সবশেষ অতি উৎসাহী কিছু শ্রমিক আছে, যারা স্থানীয়। এরা কাজ না করে প্রভাব বিস্তারের মাধ্যমে বেতন নিতে চায়। এই শ্রেণির শ্রমিকরা মূলত গুজব ছড়িয়ে প্রথমে রাস্তায় নামে। পরে আধিপত্য ধরে রাখতে কারখানা ভাঙচুর করছে।

তার মতে, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নাকশতা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অতীতে এ ধরনের ঘটনায় পুলিশের যে তৎপরতা দেখা গেছে, এবার ঠিক তার উলটো চিত্র। শুরু থেকে হামলা-ভাঙচুরে জড়িতদের চিহ্নিত করতে না পারার কারণে অসন্তোষ অব্যাহত আছে।তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেন, মজুরি ঘোষণার পরও কারখানায় ভাঙচুর-হামলা অযৌক্তিক। এ অবস্থা আগামী দু’-একদিন চলতে থাকলে শিল্পের স্বার্থে সরকারের কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত।

সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, এই আন্দোলন এখন আর শ্রমিকদের নিয়ন্ত্রণে নেই। কারখানা ভাঙচুরের কারণে মালিক-শ্রমিক সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আরও বলেন, গাজীপুর-আশুলিয়া এলাকায় পুলিশকে মারধর করা হয়েছে। ভয়ে অনেক শ্রমিক কাজে যোগ দিচ্ছে না। যারা সকালে কাজে যাচ্ছে, তাদেরও মারধর করা হচ্ছে। নিরাপত্তা দিতে না পারলে শ্রমিকরা কাজে ফিরবে কীভাবে? আগের সরকারের সুবিধাভোগী কিছু শ্রমিক সংগঠন সাধারণ শ্রমিকদের ভুল বুঝিয়ে সহিংসতা জিইয়ে রেখে ফায়দা হাসিল করতে চাচ্ছে বলে মনে করেন তিনি। গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার বলেন, অধিকার আদায়ে আন্দোলন অংশ নেওয়া শ্রমিকের গণতান্ত্রিক অধিকার। অতীতেও মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকরা আন্দোলন করেছে। তবে এবারের আন্দোলন ভিন্নপ্রকৃতির। বোর্ড গঠনের আগেই আন্দোলন শুরু হয়েছে, এখনো চলছে। এই আন্দোলনে ডিসেম্বর কেন্দ্রিক রাজনৈতিক অস্থিরতার প্রভাব দেখা যাচ্ছে। যা ইতোমধ্যেই বিভিন্ন মাধ্যমেও তা প্রকাশিত হয়েছে। তবে রাজনৈতিক পরিস্থিতিতে ফেলে শ্রমিকদের যেন ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা না হয়, সে প্রত্যাশা থাকবে সরকার ও মালিকদের কাছে।

বৃহস্পতিবার ৩০ কারখানায় ছুটি, বন্ধ ৩২ : বৃহস্পতিবার গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করে শ্রমিকরা। তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এদিন গাজীপুরে ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে আরও ৩২টি কারখানা। ময়মনসিংহের ভালুকায় ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে ২২ হাজার টাকার দাবিতে আন্দোলনের চেষ্টাকালে টিয়ারশেলের ধোঁয়ায় সাত শ্রমিক আহত হয়েছেন। সাভারে কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেফতার হয়েছেন চার শ্রমিক। প্রতিনিধিরে পাঠানো খবর-

গাজীপুর ও শ্রীপুর : গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুর, চন্দ্রা, নাওজোর ও ভোগরাসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। সকাল ৯টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। পরে নয়নপুর বাজারেও অবরোধের চেষ্টা হয়। এ সময় পুলিশের একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশা ভাঙচুর করা হয়। বেলা ১১টার দিকে সৃষ্ট যানজট দুপুর ১২টার পর স্বাভাবিক হয়। কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎ, বাঘের বাজার ও ভবানীপুরসহ বিভিন্ন এলাকার কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

ভালুকা (ময়মনসিংহ) : ভালুকার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় পি.এ নিট কম্পোজিট গার্মেন্ট ও টেক্সটাইল কারখানার শ্রমিকরা ২২ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলনের চেষ্টা করেন। দুপুরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে সাত শ্রমিক আহত হয়ে কারখানার চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নেন।

নারায়ণগঞ্জ : ফতুল্লায় মজুরি কাঠামো ও বকেয়া বেতনের দাবিতে দুটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। পরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় সমাধান হলে তারা কাজে ফেরেন। শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাত প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

সাভার (ঢাকা) : হেমায়েতপুরের একেএইচ স্টিচ আর্ট লিমিটেডে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। এতে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় চার পোশাকশ্রমিককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সাতটি কারখানায় কর্মবিরতি এবং ২২টি কারখানা বন্ধ ছিল।

Top