বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত


ঝালকাঠি প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং বিনয়কাঠি ইউনিয়ন শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর ২০২৬) সকাল ৯টায় বিনয়কাঠির শের-ই-বাংলা ডিগ্রি কলেজে এ শিবির অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আমীর ডাঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শিক্ষা শিবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাজি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আমীর এ্যাড. হাফিজুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক জননেতা শেখ নেয়ামুল করিম এবং বরিশাল জেলা সেক্রেটারী মাওলানা মাহমুদুন্নবী।

শিক্ষা শিবিরে আরও বক্তব্য রাখেন,ঝালকাঠি জেলা ছাত্র শিবির সভাপতি মাহমুদুল হাসান বুলবুল, জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক,সদর উপজেলা জামায়াতের আমীর বিনয়কাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা মাওলানা মনিরুজ্জামান তালুকদার,ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক,বরিশাল ব্যবসায়ি বিভাগের সেক্রেটারি ,মোঃ নাসিরুদ্দিন , উপজেলা নায়েবে আমীর মাওলানা কাওসার হামিদী।

শিক্ষা শিবিরে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “যারা জানে আর যারা জানে না, তারা কি পরস্পরে সমান হতে পারে?” – সূরা যুমার, আয়াত-৯। তিনি কর্মীদের নৈতিক, সাংগঠনিক ও আদর্শিক মান উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।

তিনি আরো বলেন, “তোমরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করো এবং পরস্পরে বিভক্ত হয়ো না” – সূরা আশ-শুরা, আয়াত-১৩। এই আয়াতের আলোকে ঐক্যবদ্ধভাবে দ্বীনের কাজ করার আহ্বান জানান।

দিনব্যাপী শিবিরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কর্মীরা অংশগ্রহণ করেন। শিবিরে কুরআন, হাদীস, সংগঠন পদ্ধতি, দাওয়াতি কাজ ও বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

Top