বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন বরিশাল জেলা কমিটি গঠন - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন বরিশাল জেলা কমিটি গঠন


স্টাফ রিপোর্টার :বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন বরিশাল জেলা শাখার ২৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মাওলানা মোঃ আতিকুল ইসলামকে সভাপতি এবং আলহাজ্ব মুফতি হাফেজ মোঃ সাইফুল ইসলামকে সেক্রেটারি করা হয়েছে।মাওলানা মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে এবং মুফতি হাফেজ মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন বরিশাল বিভাগের সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ কামরুল ইসলাম খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির বরিশাল জেলা শাখার উপদেষ্টা মাওলানা মোঃ মাহমুদুন নবী তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাখার ফজলুল হক কলেজের সাবেক অধ্যক্ষ ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন বরিশাল বিভাগের সেক্রেটারি আলহাজ্ব মাওলানা প্রফেসর মোঃ আঃ রব।এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা মোঃ কাওসার হোসাইন, সেক্রেটারি মাওলানা জাকির হোসাইনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও মুফাসসিরীনবৃন্দ।

নবগঠিত ২৮ সদস্যবিশিষ্ট এ কমিটির মাধ্যমে বরিশাল জেলায় কুরআনের তাফসির, দ্বীনি দাওয়াত ও ইসলামী জ্ঞানচর্চার কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Top