জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ্ন করার জন্য পরিকল্পিত ভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে - Alokitobarta
আজ : শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পোস্তগোলা ব্রিজের নিচে বালুর বস্তা রেখে ব্যবসার অভিযোগ, নীরব বিআইডব্লিউটিএ! ঔষধ প্রশাসনের মহাপরিচালক জনাব আলমগীর হোসেন কে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বা... মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বিচার শেষ হবে কবে ? মাদকের ৯৫ শতাংশ মামলা ঝুলে আছে কোন দলের প্রস্তুতি কেমন,ইউপি নির্বাচনের প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি ভারত থেকে আনা চালে ক্যানসারের বিষাক্ত উপাদান, বিতরণ স্থগিত বিরোধী দল সংলাপে এলে জুলাই সনদ নিয়ে নমনীয় হতে পারে সরকার জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, পদত্যাগ দাবি করলেন নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ

জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ্ন করার জন্য পরিকল্পিত ভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে


নিজস্ব প্রতিবেদক: জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা,ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ্ন করার জন্য পরিকল্পিত ভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে একটি চক্র! বলে দাবি করেছেন জামিল হোসেনে। সেই চক্র সেই সংবাদ তার মুটো ফোনে পাঠিয়ে অর্থ দাবী করতেছেন সেই চক্রটি।

জামিল হোসেনের পক্ষ থেকে জানানো হয়,একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে তাঁর ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে।

নিজেদের সাংবাদিক পরিচয়দানকারী কিছু ভুঁইফোড় ব্যক্তি যাচাই-বাছাই ছাড়াই বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন বলেও অভিযোগ করা হয়।

তিনি দাবি করেন, তাঁর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ব্যবহৃত শিক্ষাগত যোগ্যতাসহ সকল কাগজপত্র সম্পূর্ণ বৈধ এবং যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত রয়েছে।

তিনি জানান, তাঁর এসএসসি পরীক্ষার রোল নম্বর ৩৫৭২৮৩, রেজিস্ট্রেশন নম্বর ৪২৯৩৩১ এবং সংশ্লিষ্ট সকল নথি প্রয়োজনে তদন্তকারী সংস্থার কাছে উপস্থাপন করতে তিনি প্রস্তুত।

জামিল হোসেন আরও বলেন, তাঁর বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগগুলো ছড়ানো হচ্ছে, সেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। তিনি বিশ্বাস করেন, একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হলে প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং তাঁর বিরুদ্ধে প্রচারিত সব অভিযোগ অসত্য প্রমাণিত হবে।

তিনি আরও জানান, তাঁর সম্মানহানি এবং মিথ্যা তথ্য প্রচারের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে।

যে বা যারা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য প্রচার করছেন, তাদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি উল্লেখ করেন।

Top