ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন বাড়তি বেতন, যেভাবে হবে কার্যকর - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন বাড়তি বেতন, যেভাবে হবে কার্যকর


বিশেষ প্রতিনিধি:পে-কমিশনের আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো ব্যাংক,বিমা ও সরকারি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার।অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।নতুন আদেশ অনুযায়ী,২০০৬ সালের ১ জুলাই থেকেই এই নতুন বেতনস্কেল কার্যকর বলে ধরা হবে।তবে কর্মচারীরা পুরো বাড়তি বেতন একসঙ্গে পাবেন না,এটি তিনটি ধাপে দেওয়া হবে।

প্রথম ধাপ ১ জুলাই ২০২৬ থেকে: কর্মকর্তা পর্যায়ের (৯ম গ্রেড ও উপরে) বেতন বাড়বে ৪০ শতাংশ এবং কর্মচারীদের (১০ম থেকে ২০তম গ্রেড) বেতন বাড়বে ৫০ শতাংশ।

দ্বিতীয় ধাপ ১ জানুয়ারি ২০২৭ থেকে: কর্মকর্তাদের বেতন বৃদ্ধির পরিমাণ বেড়ে হবে ৭০ শতাংশ এবং কর্মচারীদের হবে ৭৫ শতাংশ।

শেষ ধাপ ১ জুলাই ২০২৭ থেকে: নতুন বেতনস্কেলের পুরো সুবিধা পুরোপুরি চালু হয়ে যাবে।নতুন এই আদেশে মেডিকেল, বাড়ি ভাড়া, যাতায়াত ও উৎসব ভাতার নিয়মও স্পষ্ট করা হয়েছে।এবার কর্মকর্তা-কর্মচারীদের বেতনের তথ্য অনলাইনেই জমা দিতে হবে। তবে চুক্তিভিত্তিক বা শিক্ষানবিশ কর্মীদের জন্য নিয়ম কিছুটা আলাদা হবে।ব্যাংক ও বিমা খাতের কর্মীরা অনেক দিন ধরেই নতুন বেতন কাঠামোর জন্য অপেক্ষা করছিলেন। এই আদেশের মাধ্যমে তাদের সেই দীর্ঘদিনের অপেক্ষা শেষ হলো।

Top