শিল্প এবং বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহ বাড়িয়েছে সরকার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ সাংবাদিক সুরক্ষা পরিষদের মাদকের বিস্তার এখন মহামারির পর্যায়ে,অভিযান শুধু বৈধ বারগুলোতে ভয়াবহতা ছড়াচ্ছে দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যবস্থাপনায় হয়রানি ভোগান্তি স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ

শিল্প এবং বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহ বাড়িয়েছে সরকার


মোহাম্মাদ নাসির উদ্দিন :শিল্প এবং বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহ বাড়িয়েছে সরকার। মঙ্গলবার সকাল থেকে সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। গত সোমবার রাত থেকে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ বাড়ানোর পর শিল্প এবং বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত হলো। গত ২১ জুলাই এরপর জাতীয় গ্রিডে এখন সর্বোচ্চ গ্যাস সরবরাহ দেওয়া হচ্ছে। মঙ্গলবার সারা দেশে গড়ে গ্যাস সরবরাহ দেওয়া ২৬০ কোটি ঘনফুটের বেশি। এর মধ্যে বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহ দেওয়া হয়েছে ৯৫ কোটি এবং শিল্প খাতে ১১১ কোটি ২০ লাখ ঘনফুট। বাকি গ্যাস সার এবং অন্যান্য গ্রাহককে বরাদ্দ দিয়েছে পেট্রোবাংলা।গত ২১ জুলাই মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে আগুন ধরে গেলে সারা দেশে গ্যাস সরবরাহে বিপর্যয় ঘটে। ক্ষতিগ্রস্ত টার্মিনাল গত ৬ আগস্ট ত্রুটিমুক্ত করা হলেও এরপরও গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি। কখনো পুরোনো কার্গো থেকে এলএনজি খালাস নিয়ে বিতর্ক, আবার কখনো সরাসরি ক্রয়নীতির আওতায় কার্গো ক্রয়ের ভুল খেসারত দিতে হয়েছে গ্যাসের গ্রাহককে।

অবশেষে গত সোমবার পসকো কোম্পানির একটি কার্গো আসার পর দেশের দুটি টার্মিনাল থেকে পুরোদমে গ্যাস দেয়া শুরু করেছে। পেট্রোবাংলা এবং তিতাসের কর্মকর্তারা জানান, আজ বুধবার এবং কাল বৃহস্পতিবারের মধ্যে শিল্প এবং অন্যান্য খাতে গ্যাসের সরবরাহ আরও বাড়বে। কারণ সোমবার এলএনজি সরবরাহ বাড়ানো হলেও ঢাকা এবং অন্যান্য এলাকায় সেই গ্যাসের চাপ যেতে যেতে সময় লাগবে।এদিকে গ্যাস বেশি পাওয়ায় সারা দেশে বিদ্যুতের উৎপাদনও কিছুটা বেড়েছে। এর পরও সারা দেশে ব্যাপক লোডশেডিং ছিল। মঙ্গলবার দুপুর ৩টায় সারা দেশে লোডশেডিং ছিল ১ হাজার ৫৯৪ মেগাওয়াট। ওই সময়ে বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার ২৯১ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ দেওয়া হয়েছে ১৪ হাজার ৬৯৭ মেগাওয়াট।

Top