মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের আভাস - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের বিকল্প থাকার পরও শিল্পের গ্যাস বিদ্যুতে কেন,শত শত কারখানা বন্ধের উপক্রম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের আভাস ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সামনে রয়েছে বিএনপি,পেছনে আওয়ামী লীগ, প্রশাসন সিন্ডিকেট,নদীপাড়ের মানুষের কাছে এক আতঙ্কের নাম বালুমহাল ‎কাহালপুর ডা. মনসুর আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন রিয়াজুল ইসলাম সেহাংগল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বাইরে অবস্থান ও আড্ডা বন্ধে মতবিনিময় সভা বিদ্যুতে সরকারের প্রতি অসন্তুষ্ট ৮৯.৪%,গণভোট বাস্তবায়ন চান ৭০ শতাংশ, ‘সবার জন্য সমান’ নীতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ

মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের আভাস


মোহাম্মাদ মুরাদ হোসেন:মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের আভাস পাওয়া গেছে।আজ শুক্রবার বা আগামীকাল শনিবার যে কোনো সময় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।ইতোমধ্যে কয়েকটি গাড়ি প্রস্তুত করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে,মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণসহ ৬ থেকে ৭ জনের জায়গা হচ্ছে।সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে,এবার মন্ত্রিসভায় বিএনপির সিনিয়ররা এবং জোটের নেতাদের মধ্য থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মন্ত্রিসভায় বান্দরবান থেকে নির্বাচিত সংসদ-সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের এমপি মোহাম্মদ শামীম কায়সারের নামও শোনা যাচ্ছে।মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চপদস্থ এক কর্মকর্তা বলেন,মন্ত্রিসভার নতুন সদস্যদের জন্য ৩ থেকে ৫টি গাড়ি, শপথের ফোল্ডার, দাওয়াতপত্রসহ সব প্রস্তুতি নিতে বলা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ হতে পারে বলে জানান তিনি।

এদিকে সরকারি যানবাহন অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানান,মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৩ থেকে ৫টি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে। পতাকার স্ট্যান্ডবাহী গাড়ি, নির্ধারিত চালক এবং প্রয়োজনীয় প্রস্তুতি যানবাহন অধিদপ্তর নিয়ে রেখেছে। নতুন সদস্য অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে রদবদলও হতে পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হবে। এছাড়া আরও কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্বে পরিবর্তন আনার বিষয়টি প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে।

Top