ফুটপাতে দোকান বসানো নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ২৫ - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

ফুটপাতে দোকান বসানো নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ২৫


নিজস্ব প্রতিবেদক:রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদল এবং নিউমার্কেট থানা যুবদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের প্রায় ২৫ জনের মতো আহতের খবর পাওয়া গেছে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৮টার পর নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী এবং আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতে কিছু দোকান বসিয়েছিল নিউমার্কেট থানা যুবদল। কিন্তু সেই দোকান সরিয়ে ঢাকা কলেজ ছাত্রদলের কিছু নেতা সেখানে দোকান বসাতে চান। মঙ্গলবার রাতে ঢাকা কলেজ ছাত্রদলের কিছু নেতাকর্মী বলাকা সিনেমা হলের সামনের দোকানগুলো উঠিয়ে দিতে আসেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।এতে ঢাকা কলেজ ছাত্রদলের প্রায় ১৫ নেতাকর্মী এবং নিউমার্কেট থানা যুবদলের ১০ জনের অধিক নেতাকর্মী আহত হন। পরে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা সায়েন্সল্যাবের বসুন্ধরা গলিতে থাকা নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব এ কে এম চঞ্চলের অফিস কক্ষে ভাঙচুর চালান।

ঘটনার বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব এ কে এম চঞ্চল বলেন, যুবদলের কিছু নেতাকর্মী ফুটপাতে ব্যবসা করেন। আওয়ামী লীগ চলে যাওয়ার পর তারা নিজেরাই দোকান চালান। আজ ছাত্র নামধারী ঢাকা কলেজ ছাত্রদলের কিছু পোলাপান, সাবেক ছাত্র এরা দোকানে হামলা চালায়। পরে তারা আমার অফিসে এসে ভাঙচুর করে, লুটপাট করে।তিনি বলেন, আমার নিজের কোন দোকান নেই। কেউ প্রমান দিতে পারবে না।ঘটনার বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন জাগো নিউজকে বলেন, আমি ঢাকার বাইরে। ঘটনার বিষয়ে জানি না। আপনি আমার আহ্বায়ককে কল দেন।ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান কে ফোন করা হলে তিনি বলেন, আমি একটা ঝামেলার মধ্যে আছি। পরে কথা বলছি।

Top