বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা, প্লাবিত হতে পারে ১০ জেলা - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা, প্লাবিত হতে পারে ১০ জেলা


নিজস্ব প্রতিবেদক:বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।এর প্রভাবে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় দেশের অন্তত ১০ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।একই সময়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।শুক্রবার (৭ আগস্ট) প্রকাশিত বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসে জানানো হয়,আগামী তিন দিন সিলেট, ময়মনসিংহ এবং সংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সুরমা ও কুশিয়ারা নদীর পানি সিলেট ও সুনামগঞ্জ জেলার কয়েকটি স্থানে সতর্কসীমা স্পর্শ করতে পারে। এতে নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া সিলেট জেলার কুশিয়ারা নদী তীরবর্তী কিছু এলাকায় চলমান বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

এদিকে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে এবং আগামী তিন দিনও বাড়তে পারে। ফলে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু নিম্নাঞ্চলে পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীতীরবর্তী এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।গঙ্গা-পদ্মা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে এবং আগামী পাঁচ দিন পর্যন্ত এ ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে এফএফডব্লিউসি।

অন্যদিকে রংপুর ও রাজশাহী বিভাগের আত্রাই, মহানন্দা, করতোয়া, যমুনেশ্বরী, ঘাঘট ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় আত্রাই নদীর নওগাঁ ও নাটোর জেলার কিছু এলাকায় পানি সতর্কসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

তবে তিস্তা ও দুধকুমার নদীর পানি কমলেও ধরলা নদীর পানি বেড়েছে। এতে গাইবান্ধা জেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।এ ছাড়া চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। আগামী দুই দিন এসব নদীর পানি আরও বাড়তে পারে এবং পরে স্থিতিশীল থাকতে পারে।বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সর্বশেষ পূর্বাভাস ও সতর্কবার্তা অনুসরণ করার পরামর্শ দিয়েছে।

Top