‎সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার তিন সাংবাদিক, যাত্রাবাড়ী থানায় অভিযোগ ‎ ‎ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল ৫ মে’র নৃশংসতা দেখে সবাই কেঁদেছে, ৫ আগস্টে সবাই রাস্তায় নেমেছে একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল ধর্মকে ভিত্তি করে বহুমাত্রিক রাষ্ট্রকে দীর্ঘস্থায়ীভাবে ঐক্যবদ্ধ রাখা সম্ভব নয় নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার জামায়াত এমপির ভিডিওটি সাজানো নাটক ?

‎সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার তিন সাংবাদিক, যাত্রাবাড়ী থানায় অভিযোগ ‎ ‎


মল্লিক জামাল নিজস্ব প্রতিবেদকঃ‎রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা নয়ারনগর এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন তিন সাংবাদিক। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।‎অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ১ জুলাই ২০২৬ সন্ধ্যা প্রায় ৭টার দিকে একটি কারখানায় ভাঙচুর ও লুটপাটের ঘটনার সংবাদ সংগ্রহে যান দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার প্রিয়া চৌধুরী, তার সহকর্মী মো. সাগর এবং রাজধানী টেলিভিশনের প্রতিনিধি মো. সাজিব।‎অভিযোগ অনুযায়ী, রাত আনুমানিক ৮টার দিকে ঘটনাস্থল থেকে ফেরার পথে কাজলা ফাতেমা মসজিদ সংলগ্ন এলাকায় অভিযুক্ত মো. ইমন হোসেন-এর নেতৃত্বে ২০–৩০ জনের একটি দল সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় লাঠিসোঁটা ও লোহার রড ব্যবহার করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।এতে প্রিয়া চৌধুরীসহ অপর দুই সাংবাদিক আহত হন। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা প্রিয়া চৌধুরীর গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, একটি রিয়েলমি মোবাইল ফোন, সাংবাদিক মো. সাজিবের ব্যবহৃত ক্যামেরা এবং মো. সাগরের একটি আইফোন ১৪ প্রো ম্যাক্স ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত করে।ভুক্তভোগীদের দাবি, ঘটনাকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে চিকিৎসা গ্রহণ শেষে তারা যাত্রাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে হামলার অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।‎উল্লেখ্য,অভিযোগে উল্লিখিত বিষয়গুলো অভিযোগকারীর দাবি।এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এবং পুলিশের আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া গেলে তা সংবাদে সংযুক্ত করা হবে।

Top