২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে


আলোকিত বার্তা:সেই আত্মত্যাগের বিনিময়েই নতুন রাজনৈতিক বিন্যাস ও অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে।শুক্রবার (১৯ জুন) বিকেলে মুন্সীগঞ্জ শহরের রয়েল পার্টি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত বার্ষিক সদস্য (রুকন) সম্মেলন-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন,‘২০২৪ সালের আন্দোলন-সংগ্রাম ও শহীদদের আত্মত্যাগের কারণেই দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা সৃষ্টি হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির আ জ ম রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ফখরুদ্দিন রাজির পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের পরিচালক ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।ডা: শফিকুর রহমান বলেন, ‘১৯৪৭, ১৯৫২ ও ১৯৭১ সালের মতোই ২০২৪ সালেও অনেক মানুষ জীবন দিয়েছেন। যারা শহীদ হয়েছেন তাদের প্রতি জাতির গভীর কৃতজ্ঞতা থাকা উচিত। কোনোভাবেই তাদের অবদানকে ছোট করে দেখা যাবে না।তিনি আরো বলেন, ‘অনেকের প্রশ্ন ছিল আমরা কেন রায় মেনে নিয়েছি। আমরা বলেছি, দীর্ঘ সময় দেশ স্বৈরশাসনের কবলে ছিল। জনগণ ভোটের মাধ্যমে তাদের মতামত দিয়েছে। সেটিই আমরা সম্মান করেছি।’

তিনি দাবি করেন,গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছে। তাই জনগণের রায়কে সম্মান জানিয়ে সব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা উচিত। অন্যথায় জনগণের রায় উপেক্ষা করা হলে ভবিষ্যতে রাজনৈতিক জবাবদিহির সঙ্কট তৈরি হবে।জামায়াত আমির বলেন, ‘সরকার গঠনের আগে ও পরে দেশে চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতি বন্ধ করা সম্ভব হয়নি। বরং এসবের মাত্রা আরো বেড়েছে। এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলেও কিছু গোষ্ঠী লাভবান হচ্ছে।নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের সাথে আলোচনায় তিনি আতঙ্ক ও অনিশ্চয়তার চিত্র শুনেছেন।ব্যবসায়ীরা প্রকাশ্যে কথা বলতে পারছেন না বলেও তিনি মন্তব্য করেন।

Top