জাতীয় সাংবাদিক সংস্থার নবনিযুক্ত বিভাগীয় সভাপতিকে ফুলেল শুভেচ্ছায় বরণ - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

জাতীয় সাংবাদিক সংস্থার নবনিযুক্ত বিভাগীয় সভাপতিকে ফুলেল শুভেচ্ছায় বরণ


নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সাংবাদিক সংস্থার নতুন দায়িত্ব পাওয়া বরিশাল বিভাগীয় সভাপতি এম আর প্রিন্সকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিল সংস্থার সদস্য ও নেতৃবৃন্দ। গতকাল রাত ৯টায় দৈনিক আজকের বরিশাল অফিসে যুগ্ম সম্পাদকের কার্যালয়ে প্রাণবন্ত আলোচনা সভা শেষে বরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্থার কেন্দ্রীয় নীতি নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মাদ মনজুর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্থার সিনিয়র যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো, যুগ্ম মহাসচিব মোঃ মামুন-অর-রশিদ, তথ্য ও প্রযুক্তি সচিব মো. নুরনবী সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আজকের বরিশাল’র সম্পাদক আলহাজ্ব খলিলুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সহ সভাপতি আঃ সালাম, মফিজুল ইসলাম মিলন, আতিকুর রহমান চৌধুরী, ক্রীড়া সম্পাদক পারভেজ সরদার, সিনিয়র সদস্য জোবায়ের হোসেন, এস এম সেলিম, রাজিব খান সহ প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি কেন্দ্রীয় নীতি নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মাদ মনজুর হোসেন বলেন, বরিশাল বিভাগীয় কমিটিতে এতদিন যারা দায়িত্ব পালন করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সংস্থা এ পর্যন্ত আসায় তাদের অবদান রয়েছে। সে কারনেই তাদের দু’জনকে সংস্থার সর্বোচ্চ পরিষদের সম্মানজনক জায়গায় নেওয়া হয়েছে। তাছাড়া নতুন নেতৃত্ব তৈরীতে নবীনদের জায়গা করে না দিলে আগামী দিনে দেশ ও জাতি নেতৃত্ব সংকটে ভুগবে। সবাই মিলে বরিশাল বিভাগে সংগঠনকে শক্তিশালী ও সদস্যদের কল্যাণে কাজ করতে হবে।
নতুন দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় সভাপতি এম আর প্রিন্স তার দায়িত্ব যথাযথ পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Top