মানুষের প্রত্যাশা অনেকে বেশি জামায়াতে ইসলামীর কাছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা দুই মেট্রোরেল পাচ্ছে ৫৮ হাজার কোটি টাকা ৪৯তম বিসিএস বাদ পড়া ৪৬ জনের নিয়োগ সোমবার দলে শৃঙ্খলা ফেরাতে এবার কঠোর অবস্থান বিএনপির নানিয়ারচরে উপজেলা আইন-শৃঙ্খলা সভা: মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় আওয়ামী লীগের পেতাত্মা বাবুল মোহরীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হাম... এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি

মানুষের প্রত্যাশা অনেকে বেশি জামায়াতে ইসলামীর কাছে


মোহাম্মাদ মুরাদ হোসেন:জাহেলিয়াতে আচ্ছন্ন এ সমাজে জামায়াতের দায়িত্বশীলদের সাহাবায়ে কেরামের ন্যায় ঈমানের দৃঢ়তা নিয়ে দ্বীন কায়েমের দায়িত্ব পালন করতে হবে।বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম আজ ৬জুন শনিবার বরিশাল অঞ্চল জামায়াত আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে দায়িত্বশীলদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে উদ্দেশ্যে কাজ করছে সেক্ষেত্রে আমাদের একমাত্র আদর্শ হচ্ছেন মুহাম্মদ (স.)। তাঁর আদর্শের একনিষ্ঠ অনুসারী ছিলেন আসহাবে রাসূল (স.)যারা মজবুত ঈমানের পাশাপাশি অসংখ্য গুণে সমৃদ্ধ ছিলেন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর কাছে মানুষের প্রত্যাশা অনেকে বেশি, দেশের জনগণ জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায়। জনগণের কাছে জামায়াতে ইসলামী যেসব নেতৃত্ব খুবই পরিচিত সেই জেলা নেতৃবৃন্দ আজকের প্রোগ্রামে উপস্থিত সুতরাং জেলা আমির সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্য ভাইদের ময়দান পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে এবং সমাজের জন্য কাংখিত নেতৃত্ব তৈরি করতে হবে। প্রধান বিরোধী দল হিসেবে এখন জামায়াতের দায়িত্বশীলদের রাজনৈতিক ময়দানে যেমন যোগ্যতার সাথে ভূমিকা রাখতে হবে, তেমনি কথা ও কাজের মাধ্যমে জনগণের কাছে ব্যাপকভাবে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। আমাদের মনে রাখতে হবে, একজন মুমীনের কাছে আখেরাতের সফলতাই হলো চুড়ান্ত সফলতা।

বরিশাল অঞ্চলের জেলা ও মহানগরীর কর্মপরিষদ সদস্যদের নিয়ে আয়োজিত এ শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল। বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাযির পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মুহাম্মাদ আব্দুস সামাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। শিক্ষা শিবিরে আরও উপস্থিত বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার, ঝালকাঠি জেলা আমীর অ্যাড. হাফিজুর রহমান, পিরোজপুর জেলা আমীর তাফাজ্জল হোসাইন ফরিদ, পটুয়াখালী জেলা আমীর অ্যাড. নাজমুল হাসান, ভোলা জেলা আমীর জাকির হোসেন ও বরগুনা জেলা আমীর মাওলানা মুহিব্বুল্লাহ হারুন।

সভাপতির বক্তব্যে সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল বলেন- জাতীয় নির্বাচন পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে জেলা ও মহানগরীর শীর্ষ পর্যায়ের দায়িত্বশীলদের এ প্রশিক্ষণ প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতিতে গুণগত পরিবর্তন, জনগণের মৌলিক অধিকার প্রাপ্তি নিশ্চিত করা ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য যথাযথ ভূমিকা পালনে আমাদের কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জনের বিকল্প নেই।

Top