হুমকির প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ,অবরোধ,খুলনা প্রেসক্লাবে দুর্বৃত্তদের হানা - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

হুমকির প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ,অবরোধ,খুলনা প্রেসক্লাবে দুর্বৃত্তদের হানা


প্রতিবেদক,আলোকিত বার্তা:খুলনা প্রেস ক্লাবে প্রবেশ করে সাংবাদিকদের হুমকি ও দুর্ব্যবহার করেছে একদল দুর্বৃত্ত।গতকাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে।এর প্রতিবাদে ক্ষুব্ধ সাংবাদিকরা বিক্ষোভ মিছিল করেন এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।ঘটনার প্রতিবাদে আজ সোমবার বেলা ১২টায় খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।ঘটনাস্থলে উপস্থিত এখন টেলিভিশন বিশেষ প্রতিনিধি ও সময়ের খবর সম্পাদক মো.তরিকুল ইসলাম জানান,সন্ধ্যা ৬টার দিকে একদল দুর্বৃত্ত হঠাৎ করে প্রেসক্লাবে প্রবেশ করে। তাদের পরিচয় জানতে চাইলে তারা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং মারতে উদ্ধত হয়।তারা একজনকে নাম ধরে ডাকাডাকি ও গালিগালাজ করতে থাকে।সংবাদ বিশ্লেষণ সেবা

ঘটনার পরপরই প্রেসক্লাবে অবস্থানরত সাংবাদিকরা প্রতিবাদে ফেটে পড়েন এবং তাৎক্ষণিকভাবে বিক্ষোভ শুরু করেন। পরে তারা প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক।এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা।

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার ও পূর্বাঞ্চল সিনিয়র রিপোর্টার আবুল হাসান হিমালয়ের সঞ্চালনায় বিক্ষোভ সম সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়বাদী সাংবাদিক ফোরামের আহ্বায়ক ও এমইউজের সাবেক সভাপতি আবু তৈয়ব, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্টন, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, বিএফইউজের যুগ্ম মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, টিভি রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ বেল্লাল হোসেন সজল, টিভি ক্যামেরা জদের জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুল ইসলাম, অন্দর্শী বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক ণের সভাপতি বাপ্পী খান, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নির্বাহী কমিটির সদস্য জিয়াউস সাদাত। সমাবেশে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।দৈনিক রাশিফল ​​পরিষেবা

Top