হার দিয়ে ঘরের মাঠে সিরিজ শুরু করল বাংলাদেশ - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

হার দিয়ে ঘরের মাঠে সিরিজ শুরু করল বাংলাদেশ


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা:নিজের সর্বোচ্চ চেষ্টা করেও দলকে জেতাতে পারলেন না তৌহিদ হৃদয়। ৪৯তম ওভারে এসে ছক্কা হাঁকাতে যেয়ে হেনরি নিকোলসের হাতে ক্যাচ তুলে দিলেন তিনি। আর এতেই হার দিয়ে ঘরের মাঠে সিরিজ শুরু করল বাংলাদেশ।তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ২৬ রানের জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড।লক্ষ্য ছিল ২৪৮ রান। বর্তমানের ওয়ানডে ক্রিকেট বিবেচনায় এটি খুব বড় টার্গেট না হলেও মিরপুরের উইকেটে বোলারদের আধিপত্য বরাবরই থাকে বেশি। এবারও তার ব্যতিক্রম হলো না। ব্যাটিং ধসে ৪৮.৩ ওভারে ২২১ রানেই থামল বাংলাদেশের ইনিংস। আর এতে সিরিজে ১-০ তে এগিয়ে গেল কিউইরা।

এদিন ব্যাট হাতে শুরু থেকেই নড়বড়ে ছিল স্বাগতিকরা। ইনিংসের চতুর্থ ওভারেই পরপর দুই বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত।চাপ সামলে ঘুরে দাঁড়ান সাইফ হাসান ও লিটস দাস। বেশ ভালোই ছন্দে ছিলেন সাইফ, তুলে নেন নিজের ফিফটি। তবে ২৩তম ওভারে আউট হন এই ওপেনার। তার কিছুক্ষণ পরেই ফিফটির খুব কাছে যেয়ে, ব্যক্তিগত ৪৬ রানে বোল্ড হন লিটন।
এরপর ব্যক্তিগত ২৭ রানে আফিফ হোসেন সাজঘরে ফেরার পর ব্যাট হাতে নামেন টাইগার অধিনায়ক মিরাজ। তবে বেশিক্ষণ ক্রিজে টিকতে পারলেন না, মাত্র ৬ রানেই আউট হন তিনি।

টপ অর্ডারের সবাই আউট হওয়ার পর বেশ চাপে পড়ে টাইগাররা। তবে তৌহিদ হৃদয় সমর্থকদের মনে আশার জোগান দেন। তার নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে জয়ের আশা ধরে রেখেছিল বাংলাদেশ দল।হৃদয়কে উইকেটের আরেক প্রান্তে সঙ্গ দিতে থাকেন লোয়ার অর্ডারের ব্যাটাররা। তবে কেউই বেশিক্ষণ উইকেটে থিতু হতেন পারেননি। একে একে সাজঘরের পথ ধরেন রিশাদ, শরিফুল, তাসকিনরা।অবশেষে ৪৯তম ওভারে ওভার বাউন্ডারি হাঁকাতে যেয়ে ক্যাচ তুলে দেন হৃদয়ও। সবশেষ উইকেটটিও হারায় বাংলাদেশ। ফলে সিরিজের প্রথম ম্যাচে দাপটের সঙ্গেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ২৪৭/৮ (৫০ ওভার); নিকোলস ৬৮, ফক্সক্রফট ৫৯; শরিফুল ২-২৭, রিশাদ ২-৪৪

বাংলাদেশ : ২২১ (৪৮.৩ ওভার); সাইফ ৫৭, হৃদয় ৫৫; টিকনার ৪-৪০, স্মিথ ৩-৪৫

ফলাফল: নিউজিল্যান্ড ২৬ রানে জয়ী

তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ১-০ তে এগিয়ে

Top