ধানমন্ডি ৩২ নম্বরে মিছিল নিয়ে যাওয়ার পথে ৪ আ.লীগ কর্মী গ্রেফতার - Alokitobarta
আজ : রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
চরামদ্দিতে বিধবার দুটি কাঁঠালগাছ কাটার অভিযোগ বিএনপি সভাপতির বিরুদ্ধে ভার্চুয়াল মোহের ফাঁদে ঘরছাড়া কিশোর-কিশোরী শেয়ারবাজারের সংকট কি কাটবে?নতুন কোম্পানি আসার দুয়ার খুলছে কোথাও কর্মী ছাঁটাই প্রভাব কর্মসংস্থানে,বন্ধ হয়েছে অন্তত ৫০টির বেশি কারখানা সংসদ নির্বাচনে ভোট রক্ষায় দুর্বলতা ছিল, সিটি করপোরেশনে ভুল হবে না প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ জলবায়ু তহবিল,ঋণ নয় অনুদান চায় বাংলাদেশ ঝুঁকি ৬৩৮ কোটি ডলারের,এলডিসি উত্তরণের প্রভাব রপ্তানিতে ফ্লাইওভারে নতুন কৌশল ‘সুতা-ডাকাতি’রাতে রাজধানীতে ছিনতাইকারীর ফাঁদ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন রোজার আগেই কারসাজি,তেল পেঁয়াজ ডাল চিনি ছোলা খেজুরের দাম বাড়ছে

ধানমন্ডি ৩২ নম্বরে মিছিল নিয়ে যাওয়ার পথে ৪ আ.লীগ কর্মী গ্রেফতার


মোহাম্মাদ মুরাদ হোসেন: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল নিয়ে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে ফুল দিতে যাওয়ার সময় তিন নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (৭ মার্চ) সকালে ডিএমপির কলাবাগান থানাধীন স্কয়ার হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।গ্রেফতাররা হলেন- রুনা বেগম (৫০), জনতা বেগম (৬৫), আকছারী খানম উর্মি (১৮), সোহেল মিজি (৪৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, স্কয়ার হাসপাতালের সামনে কলাবাগান থানা পুলিশের কিলো-২৬ নিয়মিত ডিউটি চলাকালীন সময়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা লক্ষ্য করেন তিনজন নারী ও একজন পুরুষ ফুলের তোড়া হাতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে যাচ্ছেন।পরিস্থিতি বিবেচনায় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদেরকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা ৩২ নম্বরের যাচ্ছেন বলে স্বীকার করেন।বর্তমান প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে তাদেরকে নারী পুলিশের উপস্থিতিতে যথাযথ শালীনতা বজায় রেখে কলাবাগান থানায় নিয়ে আসা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক বলেন,ফুলসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার পথে হাতেনাতে চারজনকে আটক করা হয়। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারদের রিমান্ডের আবেদন করা হবে।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রেফতারদের পেশা সম্পর্কে জানা যায়নি। তাদের আওয়ামী লীগের কোনো পদ-পদবি নেই।

Top