শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে
নুর নবী জনী:ভোটকেন্দ্রে কোনো অনিয়ম হলে প্রিসাইডিং কর্মকর্তাকে জানাতে বলা হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়-যেসব আসনে দলীয় প্রার্থীর পরিবর্তে শরিক দলের প্রার্থী আছেন সেখানে দলীয় প্রার্থীর মতো সমান গুরুত্ব দিয়ে তাকে বিজয়ী করার জন্য কাজ করতে হবে।জামায়াত সূত্র জানায়, নির্দেশনায় ভোটের বিষয়ের পাশাপাশি কিছু সাংগঠনিক নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে সাংগঠনিক নির্দেশনার বিষয়গুলো জানাতে জামায়াত নেতা মাছুম অপারগতা প্রকাশ করেন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন (বৃহস্পতিবার) সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং বিশৃঙ্খলা এড়িয়ে চলতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে অবস্থান করতে নেতাকর্মীদের বলা হয়েছে। জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মাছুম স্বাক্ষরিত চিঠি দেশের সব জেলা ও মহানগরের আমিরের কাছে পাঠানো হয়েছে।মঙ্গলবার মাওলানা এটিএম মাছুম বলেন, ভোটের দিন এবং এর আগে-পরে করণীয় সম্পর্কে সারা দেশের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দুদিন আগে সর্বশেষ নির্দেশনা লিখিতভাবে দেওয়া হয়েছে। প্রতিটি উপজেলা, থানা এবং ইউনিটে পাঠানো নির্দেশনায় বলা হয়, কারও উসকানিতে কান দেওয়া যাবে না। কেউ বিশৃঙ্খলা করতে চাইলে বা করলে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।
জামায়াতের নিন্দা ও প্রতিবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমানের নাম জড়িয়ে মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যাচার করছে। এসব সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।
অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, ‘ডা. শফিকুর রহমান একজন সৎ, আদর্শবান এবং দেশের সর্বস্তরের জনগণের কাছে গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতা। তার বিরুদ্ধে প্রকাশ্যে টাকা দেওয়ার যেসব অপপ্রচার চালানো হচ্ছে তা রাজনৈতিকভাবে দেউলিয়া ও নৈতিকভাবে পরাজিত শক্তির ঘৃণ্য ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। জনগণের ক্রমবর্ধমান সমর্থনে ভীত হয়ে তারা বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে।’ তিনি বলেন, আমিরসহ জামায়াতে ইসলামীর কোনো নেতার বিরুদ্ধে ছড়ানো কোনো ধরনের মিথ্যাচার, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি এবং সংশ্লিষ্ট মহলকে মিথ্যাচার বন্ধ করার আহ্বান জানাচ্ছি।