আগামী ৫ বছর জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশের নিচে থাকবে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

আগামী ৫ বছর জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশের নিচে থাকবে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : আগামী পাঁচ বছরেও বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৬ শতাংশের বৃত্ত স্পর্শ করতে পারছে না। ২০২৯-৩০ অর্থবছর পর্যন্ত দেশের জিডিপির প্রবৃদ্ধি বাড়লেও হার ৬ শতাংশের নিচে থাকছে। তবে আগামী পাঁচ বছরের মধ্যে এক বছর জিডিপির প্রবৃদ্ধি সামান্য কমতে পারে। বাকি চার বছরই প্রবৃদ্ধির হার বাড়বে। এর মধ্যে এক অর্থবছরে প্রবৃদ্ধির হার ১ শতাংশের বেশি বাড়তে পারে।বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সম্প্রতি আইএমএফের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, করোনার সংক্রমণ ও বৈশ্বিক মন্দার নেতিবাচক প্রভাবের মধ্যেও গত ২০২২-২৩ অর্থবছরে দেশের জিডিপির প্রবৃদ্ধি হয়েছিল ৫ দশমিক ৮ শতাংশ। করোনার সংক্রমণ ও বৈশ্বিক মন্দার নেতিবাচক প্রভাব আরও প্রকট হওয়ায় ২০২৩-২৪ অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছিল ৪ দশমিক ২ শতাংশ।

ওই সময়ে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার। তাদের সময়কার প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠেছে। তারা প্রবৃদ্ধি বাস্তবতার চেয়ে বেশি দেখিয়েছে বলে অভিযোগ রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের এক মাস পাঁচ দিন ছাড়া বাকি সময় ক্ষমতায় ছিল বর্তমান অন্তর্বর্তী সরকার। ওই সময়ে রাজনৈতিক অস্থিরতা, আওয়ামী লীগ-সমর্থিত ব্যবসায়ীদের পলায়ন ও জেলে থাকার কারণে ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্ত হয়েছে। ফলে ওই সরকারের হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৭ শতাংশ। চলতি অর্থবছরে চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধি ৪ দশমিক ৭ শতাংশ হতে পারে বলে মনে করছে আইএমএফ। তবে সরকার বলছে প্রবৃদ্ধি আরও বেশি হবে।

২০২৬-২৭ অর্থবছরেও প্রবৃদ্ধির হার ৪ দশমিক ৭ শতাংশে অপরিবর্তিত থাকতে পারে বলে আইএমএফ পূর্বাভাস দিয়েছে। ২০২৭-২৮ অর্থবছরে প্রবৃদ্ধি আরও কমে ৪ দশমিক ৬ শতাংশে নেমে যেতে পারে। ২০২৮-২৯ অর্থবছরে তা আবার এক শতাংশেরও বেশি বেড়ে ৫ দশমিক ৮ শতাংশ হতে পারে। ২০২৯-৩০ অর্থবছরে প্রবৃদ্ধির হার আরও বেড়ে ৫ দশমিক ৯ শতাংশ হতে পারে বলে মনে করছে আইএমএফ।

অর্থাৎ আগামী পাঁচ বছরেও বাংলাদেশের প্রবৃদ্ধির হার ৬ শতাংশের গণ্ডি অতিক্রম করতে পারছে না। ৬ শতাংশের নিচেই থাকছে প্রবৃদ্ধির হার। ওই সময়টাতে দেশে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় থাকবে। এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরে প্রবৃদ্ধির হার ৭ শতাংশের ওপরে ছিল। তবে ওই সময়ের অর্জিত প্রবৃদ্ধি নিয়ে দেশের অর্থনীতিবিদ ও উন্নয়ন সহযোগীদের পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে।

Top