১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর - Alokitobarta
আজ : বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
"নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে" কর্ণফুলী টানেল প্রকল্পে আর্থিক অনিয়মের তদন্ত: নজরে সাবেক উপ-প্রকল্প পরি... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে সন্ত্রাস-নাশকতায় কী অর্জন‘লাশের ফাঁদে’ পা দেয়নি সরকার

১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর


নুর নবী জনী:আর মাত্র ছয়দিন পর জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের পর বিজয়ীদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হতে পারে আগামী ১৫ অথবা ১৬ ফেব্রুয়ারি। তবে কোনো কারণে এ সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তর সম্ভব না হলে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর করা হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর দ্রুত করা হবে। তিনি বলেন, ক্ষমতা ১৮০ কার্যদিবস ধরে রাখা হবে- এমন অপপ্রচারের কোনো ভিত্তি নেই।সর্বোচ্চ দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হবে জানিয়ে শফিকুল আলম বলেন, যদি তিন দিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন এবং সংখ্যাগরিষ্ঠ দলের লিডারকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথের জন্য ডাকা হয়, তবে হস্তান্তর ১৫ অথবা ১৬ ফেব্রুয়ারির মধ্যে হতে পারে। এটি ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পরে যাবে না।

আবুল কালাম আজাদ মজুমদার আরও বলেন, আমরা গতকালও পরিষ্কার করেছি যে নির্বাচনের পরে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সরকার যত দ্রুত সম্ভব ক্ষমতা হস্তান্তর করবে। কিছু পক্ষ অপপ্রচার চালাচ্ছে যে সরকার ১৮০ কার্যদিবস ক্ষমতা ধরে রাখবে। এটি অসৎ ও উদ্দেশ্যমূলক, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা। প্রথম থেকেই সরকার নিশ্চিত করেছে, নির্বাচন শেষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের হাতে রাষ্ট্র পরিচালনার ভার তুলে দেওয়া হবে।

তিনি বলেন, ১৮০ কার্যদিবসের বিষয়টি নিয়ে বিভ্রান্তি নেই। এ সময়ে নির্বাচিত সংসদ সদস্যরা পাশাপাশি প্যারালাল কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি এবং গণপরিষদে সদস্য হিসেবে কাজ করবেন। জুলাই চার্টারের সংশ্লিষ্ট সংস্কার ও ধারা ঠিক করা হবে নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে, অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা থাকবে না।

Top