হৃদরোগ এড়াতে প্রতিদিনের খাবারে যে পরিবর্তন জরুরি - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

হৃদরোগ এড়াতে প্রতিদিনের খাবারে যে পরিবর্তন জরুরি


ডা.মুন্সী মুবিনুল হক:হৃদরোগের মূল কারণ হলো আর্টারি সরু হয়ে যাওয়া কিংবা আর্টারিতে ব্লক দেখা দেওয়া। আর এ কারণেই বুকে ব্যথা হয়, স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাকও হতে পারে।তবে আশার কথা হচ্ছে খাদ্যাভ্যাসই আপনাকে রক্ষা করতে পারে এই রোগের আক্রমণ থেকে। সুস্থ স্বাভাবিক থাকতে হলে, আর আপনার আর্টারিকে ব্লকমুক্ত ও রক্ত চলাচলের উপযোগী করে রাখতে খাদ্যাভ্যাস ভালো ভূমিকা রাখবে ক্র্যানবেরিকে বলা হয় বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর খাবার। সুস্বাদু লাল রঙের এই ছোট ফলটির অনেক গুণ। এই ফল আপনার শরীরে কোলেস্টেরল লেভেল সবচেয়ে নিচে নামিয়ে রাখবে।

গ্রিন টি খেলে ওজন কমবে।
গ্রিন টি পেটে থাকলে আপনার হজম প্রক্রিয়ায় কোলেস্টেরল শরীরে বসে যেতে দেবে না। প্রতিদিন অন্তত দুই কাপ করে গ্রিন টি খেলে কয়েক সপ্তাহের মধ্যেই আপনি পেয়ে যাবে সম্পূর্ণ সাবলীল রক্ত চলাচলের উপযোগী আর্টারি।হলুদ হোক আপনার প্রতিদিনের খাবারের অনুষঙ্গ। এতে নিঃসন্দেহে আপনার আর্টারি থাকবে ব্লকমুক্ত।

আনার আপনার আর্টারিকে বিপদমুক্ত রাখতে সহায়তা করবে। শরীরে প্রচুর পরিমাণ নাইট্রিক অক্সাইড তৈরি করে আপনার আর্টারিকে সবসময় খোলা রাখবে এই ফল।দারুচিনি আরেক অ্যান্টি-অক্সাইড সমৃদ্ধ খাবার। এই মসলা জাতীয় খাদ্য আপনার আর্টারিকে ভালো রাখবে আর শরীরে রক্তের অক্সিডেটেশন প্রতিরোধ করে হৃদযন্ত্রটিকে নিরাপদ রাখবে।প্রচুর আঁশ আর ভিটামিন কে সমৃদ্ধ ব্রকলি যে ক্যালসিয়াম দেবে তা আপনার আর্টারিকে যেকোনো সমস্যা থেকে সুরক্ষা দেবে।

Top