সব ধরনের জ্বালানি তেলের দাম কমলো - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

সব ধরনের জ্বালানি তেলের দাম কমলো


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা:দেশের বাজারে ফেব্রুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি দুই টাকা কমেছে। রোববার (১ ফেব্রুয়ারি) থেকে নতুন এ দাম কার্যকর হবে।শনিবার (৩১ জানুয়ারি) রাতে রাতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।এতে বলা হয়,বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হ্রাস বা বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ফেব্রুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে দাম পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।

ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে দুই টাকা কমিয়ে ১০০ টাকা ও অকটেন ১২২ টাকা থেকে দুই টাকা কমিয়ে ১২০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে, পেট্রলের দাম ১১৮ টাকা থেকে দুই টাকা কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে দুই টাকা কমিয়ে ১১২ টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।জানুয়ারি মাসে প্রতি লিটার ডিজেললে দাম ১০২ টাকা, অকটেনের দাম ছিল ১২২ টাকায়, পেট্রলের দাম ছিল ১১৬ টাকা ও কেরোসিনের দাম ছিল ১১৪ টাকা।

Top