নব গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ নেবে সরকার - Alokitobarta
আজ : রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি সুস্পষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কা,চার দিন বৃষ্টির আভাস বন্ধ হচ্ছে সামিটের তিন বিদ্যুৎকেন্দ্র সাইবার সুরক্ষা সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব উচ্চকক্ষ থেকে ডিসেম্বর কে টার্গেট করে আতঙ্ক ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

নব গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ নেবে সরকার


মোহাম্মাদ নাসির উদ্দিন :নব গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ নেবে সরকার। গণপূর্ত অধিদপ্তরের কর্মচারীদের আবাসন ও রেলওয়ে সেবা বাড়াতে এ টাকা ব্যবহার হবে।১০ বছর মেয়াদি সুকুকের মাধ্যমে সরকার এ অর্থ সংগ্রহ করবে। এ বিনিয়োগের বিপরীতে সরকার সম্মিলিত ইসলামী ব্যাংককে ৯.৭৫ শতাংশ হারে মুনাফা দেবে।রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।বাংলাদেশ ব্যাংক জানায়, এর আগে বুধবার (৭ জানুয়ারি) ও বুধবার (৮ জানুয়ারি) ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে গঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কমিটি দুটি সভা করে। এসব সভায় ইজারা পদ্ধতিতে এ সুকুক ইস্যুর বিষয়ে কমিটির সদস্যরা একমত হন।

সরকার ইজারা পদ্ধিতিতে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক নিরমিত সরকারি কর্মচারীদের সাতটি আবাসন প্রকল্প ও বাংলাদেশ রেলওয়ের আওতায় পরিচালিত সুনির্দিষ্ট রেল সেবার বিপরীতে এ সুকক ইস্যু করা হবে।সুকুকটি সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির অনুকূলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। সম্মিলিত ইসলামী ব্যাংক আগামী বুধবার (১৪ জানুয়ারি) এ সুকুক ইস্যু করবে।সম্মিলিত ইসলামী ব্যাংক যাত্রা শুরু করার পর এটাই বড় বিনিয়োগ। যা নির্ভরযোগ্য সরকারের সেবা খাতে ব্যবহার হবে।ব্যাপক অনিয়মে বিপর্যস্ত পাঁচটি ইসলামী ব্যাংককে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে একিভুত করা হয়। সম্মিলিত ইসলামী ব্যাংক নামে যাত্রা শুরু করা ব্যাংক প্রথমেই সরকারের সেবা খাতে সুকুকের মাধ্যমে বিনিয়োগ করলো। এ বিনিয়োগের মাধ্যমে নিশ্চিত বিনিয়োগের (ঋণ বিতরণ) জায়গা পেল। পাশাপাশি ১০ বছর মেয়াদি বিনিয়োগ সুবিধা পাওয়ার কারণে বাড়তি মুনাফাও পাবে, যা নবগঠিত ইসলামী ব্যাংককে সামনে এগিয়ে যেতে শক্তি জোগাবে।ব্যাংকের বিপুল সংখ্যক কর্মীর বেতন-ভাতাসহ খরচ জোগাতে পুরাতন বিনিয়োগ তুলে খরচ করতে হবে না।

উল্লেখ্য, সুকুক (Sukuk) হলো ইসলামী অর্থনীতিতে একটি বিশেষ ধরনের ঋণপত্র বা বিনিয়োগ দলিল, যা ইসলামি শারিয়াহ অনুযায়ী তৈরি করা হয়। ইসলামী আইন অনুযায়ী সুদ নেওয়া বা দেওয়া হারাম, তাই সুকুক সুদের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।

Top