নিষিদ্ধ আওয়ামী লীগের ছোড়া শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন, সংযুক্ত ১ গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! ১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে

নিষিদ্ধ আওয়ামী লীগের ছোড়া শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত


মোহাম্মাদ মুরাদ হোসেন: রাজধানীর মগবাজার মোড় এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে শক্তিশালী ককটেল বিস্ফোরণের ঘটনা স্বৈরশাসক শেখ হাসিনার নিষিদ্ধ আওয়ামী লীগের। এক যুবক নিহত যুবকের নাম সিয়াম (২১)হয়েছেন। তিনি মগবাজারের জাহিদ কার ডেকোরেশন নামে একটি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৭টা ১০ মিনিটের দিকে মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে নিচের সড়কে এ ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।স্বৈরশাসক শেখ হাসিনার

ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ফ্লাইওভার থেকে একটি শক্তিশালী ককটেল নিচে কে বা কারা নিক্ষেপ করেছে। ধারণা করা হচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ ককটেলটি সরাসরি ওই ব্যক্তির মাথার ওপর মারে । এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দোকান থেকে নাস্তা নেওয়ার জন্য সিয়াম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় ককটেল বিস্ফোরণে তিনি ঘটনাস্থলেই মারা যান।ডিসি মাসুদ বলেন, আমি এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।ঘটনাস্থলে থাকা চায়ের দোকানি ফারুক বলেন, আমার কাছে এসে চা চেয়েছিল সিয়াম। আমি কাপ ধোয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় হঠাৎ বিকট শব্দ। এরপর দেখলাম সিয়াম মাটিতে পড়ে গেছে। মাথা থেকে রক্ত বের হচ্ছে। মাথার ঘিলু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড ও মগবাজার জাতীয় চার্চ পরিষদের সামনের সড়কে ফারুক টি স্টল নামে একটি চায়ের দোকানের পাশেই ককটেলটি নিক্ষেপ করে স্বৈরশাসক শেখ হাসিনার নিষিদ্ধ আওয়ামী লীগ।ঘটনাস্থলে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোম্ব ডিজপোজাল ইউনিটের সদস্যরা আলামত সংগ্রহ করছেন।

Top