পেঁয়াজের বাজারে স্বস্তির হাওয়া - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

পেঁয়াজের বাজারে স্বস্তির হাওয়া


মোহাম্মাদ মুরাদ হোসেন:ভারত থেকে পেঁয়াজের আমদানি বাড়ায় দিনাজপুরের হিলি বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি প্রায় ৪০ টাকা কমেছে। কয়েক দিনের ব্যবধানে দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে হিলি পেঁয়াজ বাজারে দেখা যায়, চার দিন আগে যে ভারতীয় পেঁয়াজ পাইকারি বাজারে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, তা এখন বিক্রি হচ্ছে প্রকারভেদে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে।খুচরা বাজারে একই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪৫ টাকা কেজি দরে। পাশাপাশি দেশি মুড়ি পেঁয়াজের দামও কমে বর্তমানে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা কয়েক দিন আগেও ছিল ৮০ থেকে ৯০ টাকা কেজি।দাম কমায় সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। বাজারে পেঁয়াজ কিনতে আসা লুৎফর রহমান গণমাধ্যমে বলেন, এক সপ্তাহ আগেও প্রায় ১০০ টাকায় পেঁয়াজ কিনতে হয়েছিল। আজ ৪০ টাকায় এক কেজি কিনেছি। এতে অনেক স্বস্তি মিলছে।

আরেক ক্রেতা রফিকুল ইসলাম বলেন, পেঁয়াজ নিত্যপ্রয়োজনীয় পণ্য। এর দাম কমলে আমাদের মতো সাধারণ মানুষের উপকার হয়। আজ বাজারে এসে কম দাম দেখে ভাল লাগছে।হিলি বাজারের পেঁয়াজ পাইকারি ব্যবসায়ী শাহাবুল ইসলাম গণমাধ্যমে জানান, চলতি মাসের ৭ তারিখ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বর্তমানে আমদানি স্বাভাবিক ও পর্যাপ্ত থাকায় বাজারে সরবরাহ বেড়েছে, ফলে দাম কমেছে।
তিনি বলেন, এখন প্রকারভেদে ভারতীয় পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে। আমদানি এভাবে চললে সামনে দাম আরও কমতে পারে।

Top