বরিশালে সাংবাদিক আসলামকে হত্যার হুমকি দেয়ায় নিন্দা ও প্রতিবাদ - Alokitobarta
আজ : শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম কৌশলে বাজারে সয়াবিন চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করেছে কোম্পানি গুলো দল পুনর্গঠনে পুরোপুরি মনোযোগ দিচ্ছে বিএনপি দিন যত যাচ্ছে বেরিয়ে আসছে ঋণ জালিয়াতির ঘটনা,রেকর্ড লোকসানে ব্যাংক খাত অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে বোমা আতঙ্ক,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের

বরিশালে সাংবাদিক আসলামকে হত্যার হুমকি দেয়ায় নিন্দা ও প্রতিবাদ


বরিশালে সাংবাদিক আসলামকে হত্যার হুমকি দেয়ায় নিন্দা ও প্রতিবাদ বরিশাল নগরীর ব্যাপ্টিষ্ট মিশন রোডের নয়নের ইভটিজিংয়ের শিকার হয় বরিশাল রাজধানী নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাজমিন জাহান মিম। এছাড়া তাজমিনসহ মারধরের শিকার হয়েছে আরও ৩ শিক্ষার্থী।

এই ইভটিজিংয়ের ঘটনার ভিডিও ধারণ করেন তালাশ বিডির সাংবাদিক মাছুদুর রহমান আসলাম এবং তা তালাশ বিডির অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়। ভিডিও প্রকাশের কারণে সাংবাদিক মাছুদুর রহমান আসলামকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকি প্রদান করেন নয়নের বোন জামাই মনিরুল ইসলাম জয়।

সাংবাদিক আসলামকে হত্যার হুমকির ঘটনায় বরিশালের পেশাদার সাংবাদিকদের ৩৫ সংগঠনের সভাপতি মামুনুর রশীদ নোমানী ও সাধারন সম্পাদক শেখ শামিমসহ সংগঠনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে হত্যার হুমকিদাতাদের আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবী করেছেন এবং নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।একই সাথে হুমকি দেয়ার ঘটনায় উদ্বেগ জানান।

Top