এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল আজ, দেখবেন যেভাবে - Alokitobarta
আজ : সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ ছাত্রদলের হামলায় সমকাল-ডেইলি স্টার-বিডিনিউজের সাংবাদিকসহ আহত ১০,কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে ঢাকায় ৭০% মানুষের নিজস্ব আবাসন নেই বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপে আখতারুজ্জামানের জামিন হয়নি প্রথমবারের মতো ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, যৌন হয়রানি ও রাজনীতিতে শিক্ষকদের জড়িয়ে পড়াসহ শিক্ষকতা পেশার মর্যাদা সংকটে দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের অস্থিরতা দেখতে চায় না বিএনপি ১২ কেজি এলপিজির সিলিন্ডার এক লাফে ১৮৩৭ টাকা বৃত্তাকার সড়ক নির্মাণ কাজে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অনির্বাচিতদের কবজায় যাচ্ছে হাজার ইউপি,নির্ধারিত সময়ে ভোট না হওয়া

এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল আজ, দেখবেন যেভাবে


প্রতিবেদক,আলোকিত বার্তা :২০৫ খ্রিষ্টাব্দের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল আজ রোববার সকাল ১০টায় প্রকাশ করা হবে। ওয়েবসাইটের মাধ্যমে এ ফল দেখা যাবে।এছাড়া আবেদনকারীর দেয়া মোবাইল ফোন নম্বরে এসএমএস পাঠানো হবে। এতে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) থেকে ফল সংগ্রহ করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে। এ ছাড়াও শিক্ষর্থীদের আবেদনে উল্লেখ করা মোবাইল নাম্বারেও এসএমএস পাঠানো হবে।এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এইচএসসি পরীক্ষা ২০২৫-এর পুন:নিরীক্ষণের ফল আজ রোববার সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুন:নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ প্রক্রিয়া গত ২৩ অক্টোবর শেষ হয়েছে। এরপর দৈনিক শিক্ষাডটকমকে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা ১৬ নভেম্বর ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছিলেন।

এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেছিলেন, এবছর ঢাকা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ৬৬ হাজার ১৫০ জন পরীক্ষার্থী, মোট আবেদন পড়েছে এক লাখ ৩৬ হাজার ৫০৬টি বিষয়ে। এর আগে গত ১৭ অক্টোবর শুরু হয় ফল পুন:নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুন:নিরীক্ষণের আবেদন শুধু অনলাইনে করা যাবে। অন্যান্যবার এসএমএসের মাধ্যমেও এ সুযোগ ছিলো। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো অফিসে সরাসরি আবেদন নেয়া হবে না। এবছর ২০২৫ খ্রিষ্টাব্দের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ফল ১৬ অক্টোবর প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

জিপিএ ৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী। গতবার এইচএসসি ও সমমানে মোট পাসের হার ছিলো ৭৭ দশমিক ৭৮ শতাংশ। এবার পাস কমেছে ১৮ দশমিক ৪৪ শতাংশ এবং জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী।এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা হয়। প্রসঙ্গত, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন, যা শেষ হওয়ার কথা ছিল ১৩ আগস্ট। কিন্তু কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত করে ফের সূচি প্রকাশ করে পরীক্ষা নেওয়ায় তা শেষ হয় ১৯ আগস্ট। এরপর ২১ থেকে ৩১ আগস্ট অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।

Top