পাঁচ দফা দাবিতে বরিশালে জামায়াতের বিক্ষোভ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

পাঁচ দফা দাবিতে বরিশালে জামায়াতের বিক্ষোভ


আলোকিত বার্তা :জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে বরিশাল টাউন হলের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বরিশাল মহানগর জামায়াতে ইসলামী।সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন,বর্তমান সরকার তিনটি মৌলিক দায়িত্ব নিয়ে ক্ষমতায় এসেছিল। শুক্রবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃবৃন্দ সরকারের বর্তমান নির্বাচন ব্যবস্থাকে অস্বচ্ছ ও অগণতান্ত্রিক উল্লেখ করে অবিলম্বে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।কিন্তু জনগণের দাবিকে উপেক্ষা করে এখন তারা নির্বাচন ও গণভোট একসাথে করার অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে। কার পরামর্শে তারা এই সিদ্ধান্ত নিয়েছে জাতি জানতে চায়। গণভোট ছাড়া জনগণের ম্যান্ডেট নির্ধারণ সম্ভব নয়।

কর্মসূচির প্রধান অতিথি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, “নির্বাচনের আগে গণভোট হওয়া অত্যন্ত জরুরি, না হলে বহু ত্যাগের বিনিময়ে অর্জিত জুলাই সনদ অর্থহীন হয়ে পড়বে। আমরা লক্ষ্য করছি সরকার জুলাই সনদ নিয়ে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। তারা কেন পিছু হটলো? জনগণের সামনে সত্যটি পরিষ্কার করা তাদের দায়িত্ব। প্রয়োজনে আমরা আরও ত্যাগ স্বীকার করে এই বিপ্লবকে রক্ষা করবো।তিনি আরও বলেন, ইনশাআল্লাহ অচিরেই আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে, যা বাস্তবায়ন করে আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থাকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে।অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগরের নায়েবে আমীর মাহমুদুল হোসাইন দুলাল বলেন, “গণভোট ছাড়া জাতীয় সমস্যার সমাধান সম্ভব নয়। জনগণই রাষ্ট্রের মালিক এই অধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

সমাবেশ শেষে বরিশাল টাউন হল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিবির পুকুরপাড় হয়ে কোতোয়ালি থানার সামনে থেকে পুনরায় টাউন হলে এসে শেষ হয়। এতে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে শতাধিক নেতাকর্মী অংশ নেন। নেতৃবৃন্দ ঘোষণা করেন ৫ দফা দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Top