দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ


আলোকিত বার্তা :বরিশাল-৫ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।বৃহস্পতিবার বিকেলে নগরীর চৌমাথা এলাকায় মার্কাস মসজিদের সামনে থেকে গণসংযোগ শুরু করে তিনি চৌমাথা বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে নির্বাচনী প্রচারসামগ্রী তুলে দেন। এ সময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।লিফলেটে নিজের পরিচয় তুলে ধরে তিনি জানান, তিনি একজন আইনজীবী, সমাজসেবক ও ইসলামী চিন্তাবিদ। পাশাপাশি তিনি যোগাযোগব্যবস্থা উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান, নদীভাঙন প্রতিরোধ, দুঃস্থ মানুষের সহায়তা এবং শিল্প-কারখানার উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

অ্যাডভোকেট হেলাল বলেন, “বরিশালের সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণে আমি জনগণের পাশে থাকতে চাই। আপনাদের সহযোগিতা ও দোয়া চাই।স্থানীয় বাসিন্দারা লিফলেট গ্রহণ করে প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী পরিবেশে তাকে শুভেচ্ছা জানান। এসময় আরও উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, কর্মপরিষদ সদস্য শামীম কবিরসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

Top