দেশের মিডিয়াতে এখনো আ.লীগের লোকজন প্রভাব বিস্তার করছে - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

দেশের মিডিয়াতে এখনো আ.লীগের লোকজন প্রভাব বিস্তার করছে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, দেশের মিডিয়াতে এখনো আ.লীগের লোকজন প্রভাব বিস্তার করছে।তিনি বলেন, গণমাধ্যমে দ্বিতীয় ও তৃতীয় স্তরের অধিকাংশ কর্মী আ.লীগের অনুসারী এবং তারা বিভিন্নভাবে দেশের অস্থিতিশীলতার চেষ্টা চালাচ্ছে।বুধবার (৫ নভেম্বর) ঢাকায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘জুলাই যোদ্ধাদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ’-এর সমাপন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।উপদেষ্টা মাহফুজ আলম জুলাই যোদ্ধাদের মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হওয়ার আহ্বান জানান।তিনি বলেন, দেশের স্বার্থে তারা মিডিয়ায় আসার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আগামী ডিসেম্বরের মধ্যে কমপক্ষে ৩০০ জন জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যকে সাংবাদিকতা ও চলচ্চিত্র বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।

তিনি আরও বলেন,পরবর্তী নির্বাচিত সরকারও নৈতিক দায়িত্ব থেকে এই প্রশিক্ষণের ধারাবাহিকতা বজায় রাখবে। জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, “আপনারা চেতনা ও প্রেরণায় ‘জুলাই যোদ্ধা’তবে কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল কাজই বড় হয়ে উঠুক; নিজের পরিচয় নয়। পেশাগত দায়িত্বে সত্য, দেশের স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষায় কাজ করুন।সমাপন ও সনদ বিতরণ অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূর মো. মাহবুবুল হক সভাপতিত্ব করেন।উপস্থিত ছিলেন উপপরিচালক মোহাম্মদ আবু সাদেক, উপপরিচালক সুমনা পারভীন ও অন্যান্য কর্মকর্তা। প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে তাদের অনুভূতি প্রকাশ করেন এবং প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।

Top