প্রথম তিন মাসে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন, সংযুক্ত ১ গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! ১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে

প্রথম তিন মাসে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে


নুর নবী জনী : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম তিন মাসে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। এ সময়ে এনবিআরের মোট আদায়ের পরিমাণ ৯০ হাজার ৮২৫ কোটি টাকা, যা এযাবৎকালের যে কোনো অর্থবছরের প্রথম তিন মাসের তুলনায় বেশি।গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এসব তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল প্রায় ৭৫ হাজার ৫৫৫ কোটি টাকা; ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায়ের মোট পরিমাণ ছিল প্রায় ৭৬ হাজার ৬৮ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থবছরের একই সময় ছিল ৬৮ হাজার ৬৩৫ কোটি টাকা। চলতি অর্থবছরে প্রথম তিন মাসে বিগত অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় ১৫ হাজার ২৭০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। বিগত অর্থবছরের প্রথম তিন মাসের রাজস্ব আদায়ের তুলনায় এ বছরের আদায়ের প্রবৃদ্ধি হার ২০ দশমিক ২১ শতাংশ।

স্থানীয় পর্যায়ের মূসক খাত থেকে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে সবচেয়ে বেশি ৩৪ হাজার ৮১৯ কোটি টাকা রাজস্ব আদায় হয়। গত তিন অর্থবছরের একই সময়ে এ খাতে আদায়ের পরিমাণ ছিল যথাক্রমে ২৬ হাজার ৮৩৮ কোটি, ২৮ হাজার ৪৪৫ ও ২৪ হাজার ৫৪৭ কোটি টাকা। বিগত অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের তুলনায় এ বছর স্থানীয় পর্যায়ের মূসক আদায়ের প্রবৃদ্ধি হার ২৯ দশমিক ৭৪ শতাংশ।

এনবিআরের তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে আয়কর ও ভ্রমণ কর খাতে রাজস্ব আদায় হয়েছে ২৮ হাজার ৪৭৮ কোটি টাকা, যা গত তিন অর্থবছরের একই সময় ছিল যথাক্রমে– ২৪ হাজার ৮১ কোটি, ২৩ হাজার ৭৫১ কোটি টাকা এবং ২১ হাজার ১৬ কোটি টাকার বেশি। আয়কর ও ভ্রমণ করের ক্ষেত্রে গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ বছরের আদায়ের প্রবৃদ্ধির হার ১৮ দশমিক ২৬ শতাংশ।
অন্যদিকে, আমদানি ও রপ্তানি খাতে ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে রাজস্ব আদায় হয়েছে ২৭ হাজার ৫২৮ কোটি টাকা, যা গত তিন অর্থবছরের একই সময়ে আদায়ের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বেশি। বিগত ২০২৪-২৫ অর্থবছরের একই প্রান্তিকে এ খাতে আদায় ছিল ২৪ হাজার ৬২৫ কোটি টাকা। চলতি অর্থবছরে এই খাতে রাজস্ব আদায় বেশি হয়েছে দুই হাজার ৮৯৩ কোটি টাকা।

২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে আমদানি ও রপ্তানি খাতে রাজস্ব আদায়ের ক্ষেত্রে বিগত অর্থবছরের তুলনায় ১১ দশমিক ৭৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। রাজস্ব বোর্ড জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আয়কর ও ভ্রমণ কর, স্থানীয় পর্যায়ের মূসক খাত এবং আমদানি ও রপ্তানি খাতের প্রতিটিতে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

Top