আমরা ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্ট করতে চাই - Alokitobarta
আজ : শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ-ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ-বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়... ছুটির দিনেও কর্মচাঞ্চল্য সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল, নেই অস্থিরতার ছাপ বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, আজ থেকে আবেদন ক্ষমতার শীর্ষে বসে দমন-পীড়ন ঈদুল ফিতরে ৫ আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি,২০২৭ সালের তালিকা নির্মাণে দুর্নীতি তদন্তে দুদককে সুপারিশ শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে ষড়যন্ত্রের রূপরেখা তৈরি করেছে আওয়ামী লীগ নেতারা, ছক কষেছে পোশাক খাতে অস্থিরতা তৈরি করে

আমরা ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্ট করতে চাই


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:আমরা ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্ট করতে চাই। এক্ষেত্রে কোনো অবহেলা মানা হবে না।বুধবার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে সংস্থাটির উদ্যোগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আবদুর রহমান খান এ কথা বলেন। অনুষ্ঠানে অংশীজন ছিলেন ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) নেতারা।ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে চান উল্লেখ করে এ বিষয়ে কোনো অবহেলা মানা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।তিনি বলেছেন, রাজস্ব আদায়ই আমাদের মূল কথা নয়।

বিদেশি বিনিয়োগকারীরা রাজস্ব দেওয়ার ক্ষেত্রে মাঠ পর্যায়ে যেসব সমস্যার মুখোমুখি হন সেগুলো মন খুলে বলতে বলেন এনবিআর চেয়ারম্যান। তবে অনুষ্ঠানে সাংবাদিকরা উপস্থিত আছেন বিধায় সেদিকেও খেয়াল রাখার কথা বলেন তিনি।এনবিআরের কোনো অফিসার অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, আইনের ব্যাখ্যা দেওয়ার পরও কোনো কর্মকর্তা যদি না মানতে চান, অন্যায়ভাবে ভ্যাট আদায় করেন তাহলে তার নির্দেশনা মানবেন না। প্রয়োজনে তার বিরুদ্ধে অভিযোগ করবেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আদায় আমাদের মূল কথা নয়। আমরা ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্ট করতে চাই। এক্ষেত্রে কোনো অবহেলা মানা হবে না।এখানে (এনবিআর) অনেক বেশি মাথা হয়ে গেছে। যার কাজ তার কাছে সমস্যার সমাধানের জন্য গেলে আরেকজনের কাছে পাঠানো হয়; পিলো পাস হয়। এটা দূর করতে হবে’, যোগ করেন আবদুর রহমান খান।

Top