একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন যাতে আমরা উপহার দিতে পারি,সে ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! যশোরে এমপির বাসভবনে হামলার প্রতিবাদে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ ভারত-আমেরিকা কারও আধিপত্য মেনে নেবো না বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক,বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর বার্তা পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল,সংযুক্ত আরব আমিরাতে কান্নার রোল স্যার আমার আত্মীয় বিবেচনার অনুরোধ জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ দুই দিনে ১৯ বিশ্ববিদ্যালয়ে ২৫ শীর্ষ পদে নিয়োগ দিলো সরকার

একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন যাতে আমরা উপহার দিতে পারি,সে ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই


মোহাম্মাদ মুরাদ হোসেন:এগুলা আমাদের পক্ষ থেকে করা সম্ভব।মানে গ্রাউন্ড ফ্লোরে যাতে ভোটকেন্দ্র হয়।সিইসি বলেন,একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন যাতে আমরা উপহার দিতে পারি,সে ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই।আমাদের ইন্টেনশনটা গুড।ইলেকশন কমিশন রিয়েলি ইন্টারেস্টেড টু ডেলিভারি ইলেকশন—এই মেসেজটা আপনারা দিয়ে দেবেন,নারী ভোটাররা যাতে ভোটকেন্দ্রে আসে।নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ বলেন,১২ কোটি ৬৩ লাখের বেশি ভোটারের মাঝে ৬ কোটি ২৩ লাখ নারী ভোটার। এদের কেন্দ্রে নিয়ে আসা একজনের (ইসি) পক্ষে কী সম্ভব! একার পক্ষে তো সম্ভব না। এটা আপনাদের করতে হবে—একটি গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করছেন।নারীদের ভোটকেন্দ্রে আনতে নারী নেত্রীদের ভূমিকা রাখার আহ্বান জানালেন প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) এএমএম নাসির উদ্দিন।মঙ্গলবার (০৭ অক্টোবর) নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত সংলাপে সিইসি এ আহ্বান জানান।তিনি বলেন, ভোটের সময় গাড়ি-ঘোড়া বন্ধ থাকে। এটা আমি ওভাবে চিন্তা করি নাই। এখন এই ফিজিক্যালি ডিজেবল যারা, তাদের ট্রান্সপোর্টটা যাতে কমফোর্টলি আসা-যাওয়া করতে পারে,

তিনি বলেন,আপনারা ৩৩ শতাংশ নারী নেতৃত্ব চান।এটা তো দূরের ব্যাপার,ভবিষ্যতের।তবে বর্তমানে যে একজন নারী আছে কমিশনে, এটাকে ধরে রাখতে হলে আমাকে সহযোগিতা করতে হবে। যত বেশি নারী ভোটার আনতে পারবেন তাহলেই আমাদের সংখ্যা বাড়বে।ইসির ভারপ্রাপ্ত সচিব কে এম আলী নেওয়াজের সঞ্চালনায় সংলাপে অন্য নির্বাচন কমিশনার, ইসি কর্মকর্তারা, ‘নিজেরা করি’ র সমন্বয়কারী খুশী কবীর, বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী ডা. ফাওজিয়া মোসলেম, নারী নেত্রী শিরিন হক, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, উইম্যান ডেভলমমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিষ্টি আশরাফুন নাহারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Top