জিহ্বায় জমে থাকা জীবাণু মুখে দুর্গন্ধ হওয়ার বড় কারণ - Alokitobarta
আজ : শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের জানাযায় মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের অংশগ্রহণ বই ছাপায় সিন্ডিকেট,আওয়ামী লীগ নেতা রাব্বানীর একক দরপত্র, সরকারের বাড়তি খরচ ৩ কোটি টাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বিশ্বব্যাংক ও এআইআইবি অর্থায়ন করতে আগ্রহী,গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেল ব্যয় ৬১ হাজার কোটি টাকা অন্তর্মুখী ও বহির্মুখী চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূলের দায়িত্বশীলদের যোগ্য হয়ে উঠতে হবে ওয়াশরুমের ফলস ছাদে লুকিয়ে পুলিশকে গুলি,মোবারকসহ গ্রেফতার ৪,পাঁচ পুলিশ সদস্য আহত , লুট হওয়া অস্ত্র-গু... ফ্যামিলি কার্ডে নতুন হিসাব ৪১ লাখ কার্ড বানাতেই ব্যয় ২৪৬ কোটি টাকা শেষ মুহূর্তে বিরোধী দলের ওয়াকআউট,সংসদে তিন বিল উত্থাপন ফের আলোচনায় ভারতের হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন,বাংলাদেশের ভূমি ব্যবহার অপপ্রচার ঠেকাতে এমপিদের মাঠে থাকার নির্দেশ,

জিহ্বায় জমে থাকা জীবাণু মুখে দুর্গন্ধ হওয়ার বড় কারণ


ডা.মুন্সী মুবিনুল হক: মুখের দুর্গন্ধ বা হ্যালিটোসিস শুধু নিজের জন্য নয়, আশেপাশের মানুষের জন্যও অস্বস্তিকর। অফিস, সামাজিক বা ব্যক্তিগত সম্পর্ক, সব ক্ষেত্রেই এর প্রভাব পড়ে।

চিকিৎসকরা বলছেন, মুখের দুর্গন্ধের প্রধান কারণ হলো দাঁত ও মাড়ির অসচেতন যত্ন, হজমের সমস্যা এবং অনিয়মিত খাদ্যাভ্যাস। তবে কিছু নিয়ম মেনে চললে সহজেই এই সমস্যাকে নিয়ন্ত্রণ করা সম্ভব।

নিয়মিত দাঁত ব্রাশ ও ফ্লস করা
প্রতিদিন অন্তত দুইবার দাঁত ব্রাশ করুন। বিশেষ করে রাতে ঘুমানোর আগে ব্রাশ করা জরুরি। শুধু ব্রাশ নয়, দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার পরিষ্কার করতে নিয়মিত ফ্লস ব্যবহার করলে দুর্গন্ধের সম্ভাবনা কমে যায়।

জিহ্বা পরিষ্কার রাখা
জিহ্বায় জমে থাকা জীবাণু ও খাবারের কণা মুখের দুর্গন্ধের বড় কারণ। তাই প্রতিদিন ব্রাশের সঙ্গে জিহ্বা পরিষ্কার করাও প্রয়োজন।

পর্যাপ্ত পানি পান
শরীরে পানিশূন্যতা থাকলে মুখ শুকিয়ে যায়, ফলে দুর্গন্ধ তৈরি হয়। নিয়মিত পানি পান করলে মুখ আর্দ্র থাকে এবং লালা নিঃসরণ স্বাভাবিকভাবে হয়, যা দুর্গন্ধ দূর করতে সহায়ক।

গন্ধযুক্ত খাবার এড়িয়ে চলা
রসুন, পেঁয়াজ, অতিরিক্ত মশলাদার খাবার বা ধূমপান মুখের দুর্গন্ধ বাড়ায়। এগুলো সীমিত রাখা উচিত।

মুখ ধোয়া ও মাউথওয়াশ ব্যবহার
খাওয়ার পর মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন। প্রয়োজনে অ্যালকোহলমুক্ত মাউথওয়াশ ব্যবহার করা যেতে পারে, যা ব্যাকটেরিয়া ধ্বংস করে।

পেট ও হজমের যত্ন
গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য কিংবা হজমের সমস্যা থেকেও মুখে দুর্গন্ধ হতে পারে। তাই সুষম খাবার খাওয়া, সময়মতো খাবার গ্রহণ এবং হজমের প্রতি যত্ন নেওয়া জরুরি।

নিয়মিত দন্তচিকিৎসক দেখানো
দাঁতে পচন, মাড়ির ইনফেকশন কিংবা টার্টার জমা থাকলেও মুখে দুর্গন্ধ হতে পারে। তাই নিয়মিত ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত-পরীক্ষা করা ভালো।

Top