জেলা জজের দুর্নীতি আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

জেলা জজের দুর্নীতি আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন


নিজস্ব প্রতিনিধি: ভোলার জেলা জজ এ এইচ এম মাহমদুর রহমানের দুর্নীতির খবর প্রকাশের জেরে সাংবাদিক সাগর চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে সাধারণ সাংবাদিক সমাজ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মামলাটি সম্পূর্ণ হয়রানিমূলক। দুর্নীতি আড়াল করতেই সাংবাদিককে টার্গেট করা হয়েছে। তাদের মতে, সংবাদে কোনো অসত্য থাকলে মানহানির মামলা করা যেত, কিন্তু সাজানো চাঁদাবাজির মামলা দিয়ে সাংবাদিকদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। একজন জেলা জজের নির্দেশে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা জাতির জন্য লজ্জাজনক বলে তারা মন্তব্য করেন।

বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান এবং দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন সংবাদ পত্র ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবুবকর সিদ্দিক ভূইয়া ও ঢাকা মেট্রোপলিটন প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক মো:সজীব তালুকদার, নুরুল হোসেন কাইয়ুম- সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন। রাজু আহমেদ- সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সংবাদিক হাফিজুর রহমান শফিক, জিয়াউর রহমান- সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন। বিপ্লব সিকদার সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন।সংবাদিক নেত্রী জেসমিন জুই, আনিছুর রহমান মোল্লা ঢাকা সাংবাদিক ইউনিয়ন। কাজী টিটু ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সাংবাদিক কবির হোসেন এবং আহত জুলাই যোদ্ধা আমিরুল ইসলাম ইমন সহ বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতারা।

মানববন্ধনের সভাপতিত্ব করেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ। সঞ্চালনা করেন সাংবাদিক সাইদুল ইসলাম।

উল্লেখ্য, প্রকাশিত সংবাদে ‘ভোলা কোর্টের বিচারক ও আইনজীবীদের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ছাত্র-জনতার মানববন্ধন’ এবং ‘ভোলা জেলার জজ মাহমুদুর রহমানের অনিয়ম ও দুর্নীতি’ শিরোনামের প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সংবাদ আড়াল করতেই জেলা জজের নির্দেশে আদালতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এটি ক্ষমতার অপব্যবহার হিসেবে সমালোচিত হচ্ছে। সংশ্লিষ্ট মহলের মতে, এ ধরনের পদক্ষেপ প্রকৃত তথ্য আড়াল এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড রক্ষার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে।

Top