পিএসসিতে নতুন তিন সদস্য নিয়োগ - Alokitobarta
আজ : শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ-ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ-বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়... ছুটির দিনেও কর্মচাঞ্চল্য সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল, নেই অস্থিরতার ছাপ বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, আজ থেকে আবেদন ক্ষমতার শীর্ষে বসে দমন-পীড়ন ঈদুল ফিতরে ৫ আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি,২০২৭ সালের তালিকা নির্মাণে দুর্নীতি তদন্তে দুদককে সুপারিশ শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে ষড়যন্ত্রের রূপরেখা তৈরি করেছে আওয়ামী লীগ নেতারা, ছক কষেছে পোশাক খাতে অস্থিরতা তৈরি করে

পিএসসিতে নতুন তিন সদস্য নিয়োগ


মোহাম্মাদ মহাব্বাতুল্লাহ মাহাদ:সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন তিনজন সদস্য নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।বুধবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়।নিয়োগপ্রাপ্তরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আমজাদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ শাহীন চৌধুরী ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মহিউদ্দিন।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে বর্ণিত ক্ষমতা বলে রাষ্ট্রপতি এ তিন কর্মকর্তাকে সদস্য পদে নিয়োগ করেছেন।সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তারা দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তাদের ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সে সময় পর্যন্ত তারা কমিশনের সদস্য পদে বহাল থাকবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।বর্তমানে পিএসসির সদস্য সংখ্যা ১৫ জন। নতুন তিনজন যোগদান করলে এ সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৮ জনে।

Top