জুলাই মাসে রাজস্ব প্রবৃদ্ধি ২৫ শতাংশ - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

জুলাই মাসে রাজস্ব প্রবৃদ্ধি ২৫ শতাংশ


নুর নবী জনী : গত ২০২৪-২৫ অর্থবছরের একই মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২১ হাজার ৯১৬ কোটি টাকা। প্রবৃদ্ধির হার ২৪ দশমিক ৩৩ শতাংশ। সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে ভ্যাট খাতে। এ খাত থেকে আদায় হয়েছে ১১ হাজার ৩৫২ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ৮ হাজার ৫৭১ কোটি টাকা। ভ্যাট আদায়ের প্রবৃদ্ধির হার ৩২ দশমিক ৪৫ শতাংশ।রাজস্ব আদায়ের গতি বাড়াতে প্রচেষ্টা চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে (জুলাই) প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৫ শতাংশ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।এনবিআর ২০২৫-২৬ অর্থবছরের জুলাইয়ে ২৭ হাজার ২৪৯ কোটি টাকা রাজস্ব আদায় করেছে।

আয়কর ও ভ্রমণ কর খাতে রাজস্ব আদায় হয়েছে ৬ হাজার ২৯৫ কোটি টাকা। গত অর্থবছরের জুলাই মাসে একই খাতে আদায় হয়েছিল ৫ হাজার ১৭৫ কোটি টাকা। আয়কর ও ভ্রমণ করের প্রবৃদ্ধির হার ২১ দশমিক ৬৫ শতাংশ। আমদানি শুল্ক খাতে জুলাই মাসে রাজস্ব আদায় হয়েছে ৯ হাজার ৬০২ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে আদায় ছিল ৮ হাজার ১৭০ কোটি টাকা, প্রবৃদ্ধির হার ১৭ দশমিক ৫২ শতাংশ।

Top