পাসপোর্ট ছাড়াও ভোটার হতে পারবেন প্রবাসীরা - Alokitobarta
আজ : শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ-ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ-বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়... ছুটির দিনেও কর্মচাঞ্চল্য সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল, নেই অস্থিরতার ছাপ বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, আজ থেকে আবেদন ক্ষমতার শীর্ষে বসে দমন-পীড়ন ঈদুল ফিতরে ৫ আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি,২০২৭ সালের তালিকা নির্মাণে দুর্নীতি তদন্তে দুদককে সুপারিশ শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে ষড়যন্ত্রের রূপরেখা তৈরি করেছে আওয়ামী লীগ নেতারা, ছক কষেছে পোশাক খাতে অস্থিরতা তৈরি করে

পাসপোর্ট ছাড়াও ভোটার হতে পারবেন প্রবাসীরা


মু.এবি সিদ্দীক ভুঁইয়া:প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পদ্ধতি চালুর উদ্যোগের মধ্যে এ সুযোগ দিল কমিশন।ইসির এ নির্দেশনা সংক্রান্ত চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের কাছে পাঠানো হয়েছেপরিপত্রে প্রবাসীরা ভোটার হতে চাইলে প্রয়োজনীয় দলিলপত্রের সঙ্গে মেয়াদ সংবলিত বাংলাদেশি পাসপোর্টের কপি অথবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টের কপি বা দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে বিদেশি পাসপোর্টের কপি জমা দিতে হবে। পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা।সেক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডিধারী তিনজন প্রবাসীর কাছ থেকে ‘বাংলাদেশি নাগরিক মর্মে প্রত্যয়নপত্র’ জমা দিতে হবে।বুধবার এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ওইসব তথ্য-উপাত্তের ভিত্তিতে তারা ভোটার হতে পারবেন। প্রবাসীদের ভোটার হতে যেসব কাগজপত্র দিতে হবে, তার মধ্যে রয়েছে-অনলাইনে পূরণ করা আবেদনপত্র (ফরম-২ক), পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি, আবেদনকারীর বাবা-মায়ের এনআইডির কপি, বাংলাদেশি অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি, শিক্ষা সনদের কপি, আবেদনকারীর নাগরিকত্ব সনদ (কাউন্সিলর, চেয়ারম্যান/মেয়র/সিইও/প্রশাসক কর্তৃক), সংশ্লিষ্ট ঠিকানা সংবলিত ইউটিলিটি বিলের কপি/হোল্ডিং ট্যাক্স রশিদ (প্রযোজ্য ক্ষেত্রে)। এসব দলিলাদি নিবন্ধন কেন্দ্রে জমা দেওয়া সম্ভব না হলে, আবেদনকারীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে এসব দলিল তদন্ত কর্মকর্তা বা নিবন্ধন কর্মকর্তার (সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার) কাছে জমা দেওয়া যাবে।বর্তমান ইসি দায়িত্ব নেওয়ার পর এনআইডি সেবা সহজীকরণে নানা পদক্ষেপ নিচ্ছে। এমন তৎপরতার মধ্যে প্রবাসীদের ভোটার করার বিষয়টি সহজ করার সিদ্ধান্ত এলো।

Top