৩ হাজারের বেশি নেতাকর্মীকে শাস্তি দেওয়া হয়েছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

৩ হাজারের বেশি নেতাকর্মীকে শাস্তি দেওয়া হয়েছে


মোহাম্মাদ নাসির উদ্দিন: গেল এক বছরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধে বিভিন্ন পর্যায়ের ৩ হাজারের বেশি নেতাকর্মীকে শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শনিবার বিকালে রাজধানীর রাজউক অডিটোরিয়ামে দৈনিক সময়ের অপরাধ চক্র’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ তথ্য জানান।আলাল বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে বিএনপি নেতাকর্মীদের অনেকে দলীয় শৃঙ্খলাভঙ্গ করেছেন। যে বিষয়গুলো বিএনপির দৃষ্টিগোচর হয়েছে সেসব বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। শাস্তি পাওয়াদের তালিকায় কেন্দ্রীয় নেতা থেকে মাঠ পর্যায়ের নেতাকর্মীরাও রয়েছেন। কিন্তু দেশজুড়ে চাঁদাবাজিসহ বিভিন্ন রাজনৈতিক বিশৃঙ্খলার দায় একটি পক্ষ বিএনপির ওপর চাপাচ্ছে, যেটা সত্য নয়।

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অনেক বিএনপি নেতাকর্মীর বাসা-বাড়ি ও ব্যবসা-প্রতিষ্ঠান দখল করে নেওয়া হয়েছিল। সেসব পুনরুদ্ধারের চেষ্টা করলেও কিছু কিছু গণমাধ্যমে ভুলভাবে সংবাদ প্রকাশ করছে। এসব থেকে সাংবাদিকদের বেরিয়ে এসে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে।

বিশেষ অতিথির বক্তৃতায় হোসেন গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশ আর্ম রেসলিং অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন বলেন, যা ঘটনা সেটাই সংবাদ। অনেক ক্ষেত্রে সাংবাদিকরা বাড়িয়েও লেখেন। কখনো অসত্য সংবাদও প্রকাশ হতে দেখা যায়। সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্যকে সাহস করে সত্য বলতে হবে। কেননা, আল্লাহকে বিশ্বাস করতে হবে। আমাদেরকে একদিন মরতে হবে এবং সব ধরনের কর্মের জন্য তার কাছে জবাবদিহি করতে হবে।

বিশেষ অতিথির বক্তৃতায় এপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হারুন-অর-রশিদ বলেন, সমাজে নানা ধরনের সমস্যা রয়েছে। সাংবাদিকদের কর্তব্য হচ্ছে, সেসব তুলে ধরা। সাংবাদিকদের সততার সঙ্গে লড়াই করতে হবে এবং সত্য প্রকাশ করতে হবে।

দৈনিক সময়ের অপরাধ চক্র’র সম্পাদক ও প্রকাশক আমেনা খাতুন ইভার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশ্ব নাগরিক প্রীতি সারমান। এছাড়া আলোচনায় অংশ নেন এবি গ্রুপের চেয়ারম্যান সমীর উদ্দিন সম্রাট, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি মো. মনির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

Top