ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে - Alokitobarta
আজ : সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে


মোহাম্মাদ আমিনুল ইসলাম:প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন,ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।কোনো শক্তি নেই নির্বাচন ডিলে করবে। শুক্রবার দুপুরে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি এবং ব্যবসায়ী আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।শফিকুল আলম বলেন, ‘নির্বাচনের প্রস্তুতির বিষয়ে চিফ অ্যাডভাইজার বলেছেন। ইলেকশন কমিশনও বলেছে। সরকারের যত অর্গান আছে, ইলেকশনে যারা কাজ করে সবাই পুরোদমে কাজ করছে। ইলেকশন ফেব্রুয়ারিতে হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।যারা সন্দেহের বীজ রোপণ করছেন তাদের বলব, আপনারা থামেন। রোজা শুরু হওয়ার আগেই ইলেকশন হবে।

তিনি বলেন, ‘জাতি নির্বাচনের জন্যে অপেক্ষা করছে। বর্ষাটা শেষ হলে দেখবেন পাড়ায়-মহল্লায় নির্বাচনের আমেজ নেমে আসবে। সম্ভাব্য প্রার্থীরা দুয়ারে দুয়ারে যাবেন ভোটের জন্যে। পাড়ায় পাড়ায় নির্বাচনি অফিস হবে। নির্বাচনি আমেজ শুরু হলে সন্দেহ চলে যাবে।জুমার নামাজ শেষে প্রেস সচিব শফিকুল আলম গণ-অভ্যুত্থানে নিহত মাগুরা জেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি ও ব্যবসায়ী আল আমিনের কবর জিয়ারত করেন। এ সময় তিনি বলেন, আন্দোলনে মাগুরার মোট ১০ জন শহীদ হয়েছেন। আওয়ামী লীগ, যুবলীগের খুনি বাহিনীর হাতে শহীদ হয়েছেন ছাত্রদল নেতা রাব্বি। এছাড়া ঢাকায় ছোট ব্যবসা করতেন আল আমিন। তাকেও গুলি করে মারা হয়েছে। ছুটি পেয়েছি এসেছি। এই দুজনের কবরে ফুল দিয়ে সম্মান জানিয়েছি। বাকি ৮ জনের প্রত্যেকের কবরেও যাব। তাদের আত্মত্যাগে নতুন একটি দেশ পেয়েছি। সবাই মুখ ফুটে কথা বলতে পারছি। সামনে একটা সুন্দর নির্বাচন হবে।

Top