গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা: বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ - Alokitobarta
আজ : রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা: বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ


প্রতিবেদক:গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে সংগঠনটির সভাপতি মোহাম্মাদ আবু বকর সিদ্দীক ভূইঁয়া ও আমিনুর ইসলাম এর স্বাক্ষরিত এক বিবৃতি এ প্রতিবাদ জানানো হয়েছে।

জানা গেছে, নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে হত্যাকাণ্ডের শিকার হন। ঘটনার সময় একটি চায়ের দোকানে বসে ছিলেন ওই সাংবাদিক।

এ হত্যার প্রসঙ্গে সভাপতি বলেন, সাংবাদিকের উপরে রাতের আঁধারে সন্ত্রাসী হামলা ও হত্যা করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এমন ঘটনা দেশে নতুন নয়। অভিযুক্তদের যথাযথ বিচার হয় না বলেই, এমন ঘটনার পুনরাবৃত্তি দেখতে হচ্ছে। আমরা এই বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি চাই। গণমাধ্যম কর্মীদের জীবনের নিরাপত্তা চাই।

সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিকদের ওপর হামলা এবং হত্যার ঘটনায় আমরা উদ্বিগ্ন। তাই অতিদ্রুত এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এদিকে সাংগঠনিক সম্পাদক মো:আব্বাস হাওলাদার বলেন গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় পুলিশের সামনেই দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির কর্মীরা। দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চা দোকানে রাতে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন। চাঁদা সংক্রান্ত নিউজ নিয়ে কাজ করছিলেন বলে জেনেছি।

Top