নতুন বাংলাদেশ গড়তে পাড়া-মহল্লায় আওয়ামী সন্ত্রাস ও মুজিববাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান - Alokitobarta
আজ : শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ততই জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং দেশ গঠনে সবাই আরো উৎসাহিত হবে নতুন আইনে বেড়েছে চেক ডিজঅনার মামলার গতি দেশের আট অঞ্চলে দুপুর ১টা পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে নবম জাতীয় পে-স্কেল পূর্ণ বাস্তবায়নের প্রতীক্ষা আরও দীর্ঘ হলো জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফসল জুলাই শহীদদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে গুজব-অপপ্রচার,নেপথ্যে নিষিদ্ধ আ.লীগ আমরা সরকারি ও বিরোধী দল অনেক বিষয়ে একমত হয়েছি ধ্বংসের ঝুঁকিতে ঢাকা,ভূমিকম্পের ক্ষতি হ্রাসে কার্যকর উদ্যোগ নেই

নতুন বাংলাদেশ গড়তে পাড়া-মহল্লায় আওয়ামী সন্ত্রাস ও মুজিববাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা :নতুন বাংলাদেশ গড়তে পাড়া-মহল্লায় আওয়ামী সন্ত্রাস ও মুজিববাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি ) আহ্বায়ক নাহিদ ইসলাম।তিনি বলেন, ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, সেই লড়াই শেষ না করে আমরা থামব না। শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রার সভামঞ্চে নাহিদ এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও দেশ গড়তে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে নাহিদ বলেন, গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশে আরও ১০টা জেলায় হামলা চালানো হবে কিন্তু আমাদেরকে দমন করা যাবে না। পাড়া-মহল্লায় আওয়ামী সন্ত্রাস ও মুজিববাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মুজিববাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ শুরু করেছি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। ফ্যাসিবাদি ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, সেই লড়াই শেষ না করে আমরা থামব না। ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে আরও একটি লড়াই আসছে, আমরা তা মোকাবিলা করতে প্রস্তুতি নিচ্ছি প্রবাসী ভাই-বোনদের ভোটাধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ভবিষ্যতের নির্বাচনে প্রবাসীরা যেন ভোট দিতে পারে, তা আমরা নিশ্চিত করব।এ সময় নাহিদ ইসলাম নদীভাঙন, অবৈধ বালু উত্তোলন ও দখলসহ স্থানীয় নানা অনিয়ম বন্ধে কাজ করার আশ্বাস দেন।

Top