গোপালগঞ্জে গণমাধ্যমের ওপর হামলায় বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের তীব্র নিন্দা প্রতিবাদ - Alokitobarta
আজ : রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ইলেকট্রিক বাস কিনতে ৪শ কোটি টাকা চায় বিআরটিসি দুর্নীতির ‘ওএলএম’ সিন্ডিকেট বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানি দপ্তরে রাতভর চলে অনৈতিক কারবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগীরা ! প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে রয়েছে পাচারের অর্থ উদ্ধারে নতুন চ্যালেঞ্জ গ্যাস সরবরাহ বাড়ানোর উদ্যোগে হোঁচট বেনামি ঋণ ১৩১৬৬ কোটি টাকা, গুপ্ত হয়ে বিএনপিতে প্রবেশ করা বিতর্কিত জামায়াতে ইসলামীর নেতা নুরুল আমিন দলকে ক্ষতিগ্রস্ত করতেই এমন ক... ববিতে অর্ধশত নবীন শিক্ষার্থীকে ৫ ঘণ্টা র‌্যাগিং প্রধানমন্ত্রী অনেক ভালো ভালো কথা বলেন,প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা

গোপালগঞ্জে গণমাধ্যমের ওপর হামলায় বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের তীব্র নিন্দা প্রতিবাদ


প্রতিবেদক,আলোকিত বার্তা :জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ চলাকালে গোপালগঞ্জে সংবাদ সংগ্রহে নিয়োজিত গণমাধ্যমের গাড়িতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক মোহাম্মাদ আমিনুল ইসলাম বলেন, গণমাধ্যমের গাড়িতে হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা যা স্পষ্টতই আইনবিরোধী কর্মকাণ্ড। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এতে আরও বলা হয়, প্রাপ্ত তথ্যমতে, গোপালগঞ্জে একাত্তর টিভি, স্টার নিউজ ও মাল্টিমিডিয়ার সাংবাদিকদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়েছে এবং যমুনা টিভি ও কালের কণ্ঠের স্থানীয় সাংবাদিক আহত হয়েছেন। এ ধরনের সহিংসতা পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে। বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।

গোপালগঞ্জসহ সারাদেশে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় সংগঠনটি। উদ্ভূত পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়।

Top