বড় শয়তান এখনও আমাদের কাঁধে শ্বাস ফেলছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড়

বড় শয়তান এখনও আমাদের কাঁধে শ্বাস ফেলছে


মোহাম্মাদ মহাব্বাতুল্লাহ মাহাদ :বড় শয়তান এখনও আমাদের কাঁধে শ্বাস ফেলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।রোববার (১৩ জুলাই) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
মাহফুজ লিখেছেন, এখনও ঐক্যই দরকার। হঠকারীদের স্পেইস দিলে বরং দেশের ক্ষতি হবে। বিরোধিতা আর প্রতিদ্বন্দ্বিতা কোনোভাবেই বিদ্বেষ এবং শত্রুতায় নিয়ে ঠেকানো যাবে না। বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে।তবে সবারই রেকনিং দরকার আছে।তার এই পোস্টে অনেকেই তাদের মতামত দিয়েছেন।এহসানুল হক নামে একজন লিখেছেন, প্রতিদ্বন্দ্বিতা এখন বিদ্বেষ আর শত্রুতায় পরিণত হচ্ছে।

জাহিদ এহসান লিখেছেন, দিনশেষে আমরা শুধু ফ্যাসিবাদের মুখোশ উৎখাত করতে পেরেছি। আওয়ামী ফ্যাসিবাদের যে ডিজাইন করেছে দিল্লি ও এজেন্সি- তারা রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে বসে আছে। তাদের উৎখাত ব্যতীত বাংলাদেশ স্থিতিশীল হবে না। সম্মিলিত ঐক্য ছাড়া আমরা যদি তাদের বিরুদ্ধে না দাঁড়াই, রাষ্ট্র আবার শত্রুদের নিয়ন্ত্রণে চলে যাবে।তমাল মোহাইমিনের মতে, তাহলে রাষ্ট্রবিরোধী ছায়ালীগের কর্মকান্ডের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখানো হোক।

Top