আমরা দেশের সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি, নতুন সংবিধান চেয়েছি - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

আমরা দেশের সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি, নতুন সংবিধান চেয়েছি


মোহাম্মাদ আমিনুল ইসলাম:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা দেশের সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি, নতুন সংবিধান চেয়েছি। কিন্তু এসব জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ।তারা পুরাতন বন্দোবস্ত টিকিয়ে রাজনীতি করতে চায়।তারা চাঁদাবাজ ও সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায়।তিনি বলেন, গণঅভ্যুত্থানে এতো মানুষের জীবন যাওয়ার পরেও যদি তারা মনে করে পুরাতন রাজনীতি করবে।তাহলে তা এত সহজ হবে না।গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে।শনিবার (১২ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ আসিফ চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, তারা ভেবেছিল দুই থেকে তিনটি আসন ও ক্ষমতার ভাগবাটোয়ারার লোভ দেখিয়ে গণঅভ্যুত্থানের শক্তিকে ছিনিয়ে নেবে।কিন্তু যারা বিপ্লবের শক্তি, তারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদেরকে কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের হয়নি।

এনসিপি আহ্বায়ক বলেন, ৫ আগস্ট আমরা বলেছিলাম, আসুন জাতীয় সরকার গঠন করি।দেশটাকে পুনর্গঠন করি।সব বিভাজন দূর করে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি।তারা আমাদের সেই প্রস্তাবে সায় দেয়নি।তারা বলেছিল, তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে।আবার বলেছে, ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে হবে।বলেছিলাম, দেশের ভেতরে শত্রু তৈরি করতে চাই না। আমরা দেশ পুনর্গঠন করতে চাই।সাতক্ষীরাবাসী এখনো রেল সুবিধা পায়নি উল্লেখ করে জনগণের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, আপনারা শিক্ষা ব্যবস্থার উন্নতি চান, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি চান, আমাদের জলবায়ু আমাদের রক্ষা করতে হবে।আমাদের সুন্দরবন আমাদের রক্ষা করতে হবে।আপনারা এনসিপির সঙ্গে থাকবেন।

চাঁদাবাজদের ভয় পাওয়ার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, যে দেশের ছাত্র-জনতা ১৬ বছরের ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনাকে দিল্লি পাঠাতে পেরেছে, সে দেশের ছাত্র-জনতা চাঁদাবাজদের ভয় পেতে পারে না।আপনারা ঐক্যবদ্ধ হোন, নতুন করে প্রস্তুতি নিন।বাংলাদেশ রাষ্ট্রকে আমাদের ইনসাফের ভিত্তিতে গড়ে তুলতে হবে।নাহিদ ইসলাম বলেন, আপনারা দলে দলে ঢাকায় আসুন।আগামী ৩ আগস্ট আমরা শহীদ মিনারে আসছি, আপনাদের সঙ্গে দেখা হবে।চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে আমরা নতুন করে ইশতেহার দেব এবং জুলাই ঘোষণাপত্র আদায় করবো।পথসভায় উপস্থিত ছিলেন- এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল প্রমুখ।

Top