পেশাদার সংবাদকর্মীর বিরুদ্ধে মামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

পেশাদার সংবাদকর্মীর বিরুদ্ধে মামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ


খবর বিজ্ঞপ্তি: বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সদস্য, দৈনিক যুগান্তর ও এনটিভি’র বরিশাল ব্যুরো চিফ আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে হয়রানিমূলক মানহানি মামলা করেছেন পদ স্থগিত বিএনপি নেত্রী বিলকিস আক্তার জাহান শিরিন।
এই ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন প্রেসক্লাবের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দ যৌথ নিন্দা পাঠান গণমাধ্যমে কার্যকরী সংসদ নেতৃবৃন্দ।

ঢাকা মেট্রোপলিটন প্রেসক্লাবের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দ যৌথ নিন্দা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠান । গণমাধ্যমের বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আকতার ফারুক শাহিন একজন পেশাদার সাংবাদিক। সংবাদ প্রকাশের জেরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) বিলকিস আক্তার জাহান শিরিন নিজেকে নিরাপরাধ দাবি করে শাহিনের বিরুদ্ধে হয়রানিমূলক মানহানির মামলা করেছেন।আমরা প্রশ্ন রাখতে চাই, আপনি নিরপরাধ হলে ২০২৪ এর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারনি মহল আপনার সাংগঠনিক সম্পাদকের পদসহ দলীয় সকল পদ-পদবী কেনো স্থগিত করলো ? সংবাদ প্রকাশ করা যদি সাংবাদিকের অপরাধ হয় তবে আপনার পদ স্থগিত করাটাও কী বিএনপির ভুল এবং উদ্দেশ্যমূলক ছিল ? প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে কোনরুপ তদন্ত না করেই কি দল আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব‍্যাবস্থা নিয়েছিল ?আমরা মনে করি বিলকিস আক্তার জাহান শিরিন ব্যক্তিগতভাবে রাজনৈতিক সুবিধা নিতেই পেশাদার সংবাদকর্মী আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে মামলা করেছেন। যা বৈষম্যহীন রাষ্ট্রে স্বাধীন সাংবাদিকতায় বাধা এবং গণমাধ্যমের কণ্ঠ রোধের অপচেষ্টা। এমন কর্মকাণ্ড তাঁর মত একজন বিচক্ষণ নেত্রীর মানায় না।

আমরা আহ্বান জানাবো, অতিদ্রুত সাংবাদিক আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে দায়ের করা হয়রানি এবং প্রহসনমূলক মামলা তুলে নিয়ে অবাধ সাংবাদিকতায় সহায়ক হবেন। অন্যথায় বরিশালের সর্বস্তরের গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন প্রেসক্লাবের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দ ।

Top