বৈশ্বিক ও দেশের ভেতর থেকে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে এগোতে হবে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বৈশ্বিক ও দেশের ভেতর থেকে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে এগোতে হবে


মু.এ বি সিদ্দীক ভুঁইয়া:বাংলাদেশের অর্থনীতি আগামী দিনে বৈশ্বিক ও দেশের ভেতর থেকে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে এগোতে হবে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বাড়তি শুল্ক আরোপের কারণে বিশেষ করে পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব আসতে পারে। মধ্যপ্রাচ্যে সংকটের কারণেও বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। ইউক্রেন- রাশিয়ার যুদ্ধের নেতিবাচক প্রভাব এখনো বাংলাদেশ কাটিয়ে উঠতে পারেনি। অভ্যন্তরীণভাবে রাজনৈতিক অস্থিরতাও বিদ্যমান। ব্যাংকগুলোর ঋণ বিতরণের সক্ষমতাও কম। যে কারণে বেসরকারি খাতে বিনিয়োগ ও ঋণের জোগান দুই-ই কম। রাজস্ব আয় কম হওয়ায় সরকারের ব্যয়ও কম হচ্ছে। সব মিলে অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রত্যাশিত গতি আসেনি। যে কারণে জিডিপির প্রবৃদ্ধির হারের প্রাক্কলন কমানো হয়েছে।বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশের অনুকূলে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড় উপলক্ষ্যে আইএমএফ সার্বিক অর্থনীতির একটি মূল্যায়ন করেছে। এতে দেশের অর্থনৈতিক ঝুঁকি ও সম্ভাবনার দিকগুলো তুলে ধরা হয়েছে। পাশাপাশি আইএমএফের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী কোন সময়ের মধ্যে কী কী সংস্কার বাস্তবায়ন করতে হবে, সেগুলোর একটি পরিকল্পনাও দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিকভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আবার বেড়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। এতে বাংলাদেশের আমদানি ব্যয়ও বাড়বে। তখন দেশটি বৈদেশিক মুদ্রার স্থিতির ওপর চাপ পড়বে। চলতি অর্থবছরে দেশের বৈদেশিক লেনদেনের স্থিতির ঘাটতি জিডিপির হারে কমলেও আগামী বছরগুলোতে তা বেড়ে যেতে পারে। চলতি অর্থবছরে এ খাতে ঘাটতি জিডিপির সাড়ে ৩ শতাংশের মধ্যে নেমে আসতে পারে। কিন্তু আগামী বছরগুলোতে এ ঘাটতি ১০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছে আইএমএফ। এতে ডলার বাজারের ওপর চাপ বাড়বে।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্য পরিস্থিতি বাংলাদেশের অর্থনীতিকে বেশ ভালোভাবেই প্রভাবিত করে। কারণ দেশটির রেমিট্যান্সের বড় অংশই আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। এসব দেশে অস্থিরতা তৈরি হলে রেমিট্যান্স প্রবাহেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সংকটের কারণে জ্বালানি তেলের দাম বাড়লেও বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ এখনো ঝুঁকিতে রয়েছে। নিরবচ্ছিন্ন জ্বালানির অভাবে দেশের বেসরকারি খাতে বিনিয়োগ বা বিশেষ করে উৎপাদন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশে পণ্য রপ্তানির ওপর ট্রাস্প প্রশাসন যে বাড়তি শুল্ক আরোপ করেছে তাতে পোশাক রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে। কারণ রপ্তানির আয়ের প্রায় ৮৬ শতাংশই তৈরি পোশাক খাত থেকে আসে। তৈরি পোশাকের ৫৪ শতাংশই রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্রে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনীতি যে ক্ষতের মধ্যে পড়েছে তা এখনো সেরে উঠতে পারেনি। এর মধ্যে এসব সংকট দেখা দিলে বাংলাদেশের অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হবে। এসব সংকট মোকাবেলার জন্য আইএমএফ বেশ কিছু সুপারিশ করেছে। এর মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা করার সুপারিশ করেছে। পাশাপাশি এ খাতে ভর্তুকি কমিয়ে বাজেটের ওপর চাপ কমানোর কথা বলেছে। জ্বালানির সরবরাহ নিশ্চিত হলে উৎপাদন খাতের উদ্যোক্তাদের মধ্যে আস্থার সঞ্চার হবে। তখন তারা বিনিয়োগে এগিয়ে আসবে। এতে অর্থনীতি চাঙ্গা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক বিষয়ে একটি সন্তোষজনক সমাধানের কথা বলা হয়েছে; যাতে পোশাক রপ্তানি বাধাগ্রস্ত না হয়। পাশাপাশি রপ্তানির ক্ষেত্রে একক পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে বহুমুখী করার সুপারিশ করা হয়েছে। আন্তর্জাতিকভাবে আমদানি পণ্যের ওপর নির্ভরতা কমাতে দেশে কৃষিপণ্যের ওপর উৎপাদন বাড়ানোর সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে সরকারের সংস্কার কার্যক্রমে বিভিন্ন খাতে লক্ষ্য অর্জনের সময় সীমাও বেঁধে দিয়েছে। এর মধ্যে চলতি জুনের মধ্যে সরকারের উন্নয়ন প্রকল্প, জাতীয় রাজস্ব বোর্ড ব্যাপকভাবে সংস্কার করতে হবে। এ বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে। করদাতাদের হয়রানি কমাতে ই-রিটার্ন পদ্ধতি চালু করতে হবে। আগামী ডিসেম্বরের মধ্যে করদাতাদের উন্নত সেবা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে এনবিআরকে। সব ধরনের কর ছাড় বন্ধ করতে হবে আগামী বছরের মার্চের মধ্যে। চলতি জুনের মধ্যে সরকারি লেনদেনের কমপক্ষে ৫০ শতাংশ অনলাইনে করতে হবে। সরকারি প্রতিষ্ঠানের দায়দেনা নিশ্চিত করতে তা পরিশোধ করতে হবে। সরকারি প্রতিষ্ঠানের ঋণকে বেসরকারি খাতের মতো করে শ্রেণিবিন্যাসিত করতে হবে। এটি বাস্তবায়ন করতে হবে চলতি মাস জুনের মধ্যে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আগামী সেপ্টেম্বরের মধ্যে তিন বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। পাশাপাশি এ খাতে দেওয়া ভর্তুকি শূন্যে নামিয়ে আনতে হবে। আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিনিময় হারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এককভাবে বাংলাদেশ ব্যাংককে দিতে হবে। এ খাতে সরকারের অর্থ মন্ত্রণালয়ের কোনো হস্তক্ষেপ করা যাবে না।আগামী বছরের জানুয়ারির মধ্যে বাংলাদেশ ব্যাংককে মুদ্রানীতি প্রণয়নের ও বাস্তবায়নের পূর্ণ ক্ষমতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।

Top