দীর্ঘদিনের পতনের পর আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

দীর্ঘদিনের পতনের পর আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ


প্রতিবেদক,আলোকিত বার্তা :দীর্ঘদিনের পতনের পর আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বৃহস্পতিবার (বিপিএম৬ পদ্ধতিতে হিসাব অনুযায়ী) রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৪ দশমিক ১৪ বিলিয়ন ডলারে যা ২০২৩ সালের জুনের পর সর্বোচ্চ। এই প্রবৃদ্ধির পেছনে রয়েছে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে প্রাপ্ত বড় অঙ্কের ঋণ।বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আইএমএফ-এর দ্বিতীয় ও তৃতীয় কিস্তির ১.৩৪ বিলিয়ন ডলার এবং বিশ্বব্যাংকের বাজেট সহায়তার বাকি ১৫ কোটি ডলার বৃহস্পতিবার (২৬ জুন) রিজার্ভে যোগ হয়েছে। এর আগের দিনই আসে বিশ্বব্যাংকের আরও ৩৫ কোটি ডলার। ফলে আগের দিনের ২২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার থেকে রিজার্ভ বেড়ে তা ২৪ বিলিয়ন ডলারের গণ্ডি ছাড়িয়ে যায়। বাংলাদেশ ব্যাংকের গ্রস হিসাব অনুসারে মোট রিজার্ভ এখন ২৯ দশমিক ১৬ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, চলতি মাসে জাইকা ও এআইআইবি থেকে আরও অর্থ আসছে, যা রিজার্ভ বৃদ্ধিতে অবদান রাখবে।শুক্রবার (২৭ জুন) জাইকার অনুমোদিত ৪২ কোটি ডলার এবং সোমবার এআইআইবির ৪৪ কোটি ডলার পাওয়ার কথা রয়েছে। এগুলো যুক্ত হলে জুনের শেষে গ্রস রিজার্ভ ৩০ বিলিয়ন এবং বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।অর্থনীতিবিদরা মনে করছেন, এ উন্নয়ন সামষ্টিক অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করছে। কারণ দীর্ঘ সময় ধরে রিজার্ভ হ্রাস পাচ্ছিল, যা বাজারে অনিশ্চয়তা তৈরি করছিল।

জানা গেছে, ২০২৩ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সময় দেশের রিজার্ভ নেমে গিয়েছিল ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে। সেখান থেকে এখন তা প্রায় সাড়ে ৩.৫ বিলিয়ন ডলার বেড়েছে। তবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ ছিল ২০২২ সালের আগস্টে ৪৮ বিলিয়ন ডলার, যা অর্থপাচারসহ নানা অনিয়মের কারণে ধরে রাখা সম্ভব হয়নি।

Top