রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের বদলি ও পদায়ন - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি হোসনে আরা সুমিকে ছাড়াতে বরিশাল কোতয়ালী মডেল থানায় ছাত্র দ... বি আর টি সির বরিশাল বাস ডিপোর মধ্যে নাশকতার পরিকল্পনার অভিযোগ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা পে স্কেলে বেতন পেতে পে ফিক্সেশন করতে হবে এমপিও শিক্ষকদের নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত,খুলনা বিভাগে ২৮৮ খুন, ধর্ষণের শিকার ৩০২ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ ত্যাগী নেতাকর্মীরা উপেক্ষিত,ক্ষোভ বাড়ছে বিএনপির তৃণমূলে পোশাক শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ শেখ হাসিনা দেশে ফিরে আসবে-এই প্রশ্নই অবান্তর

রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের বদলি ও পদায়ন


প্রতিবেদক,আলোকিত বার্তা:রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের বদলি ও পদায়ন নিয়ে প্রতারণার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।রোববার ড.মো. রেজাউল করিম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি বদলি বাণিজ্যের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিবন্ধন অধিদপ্তরের অধীন জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের পদায়ন ও বদলি আইন ও বিচার বিভাগের একটি নিয়মিত কার্যক্রম। বদলি প্রক্রিয়ায় জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের আবেদন, কর্মকাল, স্বামী বা স্ত্রীর কর্মস্থল, চিকিৎসা ও অন্যান্য মানবিক প্রয়োজন বিবেচনায় নেওয়া হয়।

বদলির ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত বদলি কার্যক্রমে কোনো আর্থিক লেনদেনের সুযোগ নেই। এ বিষয়ে কোনো অসাধু ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক কোনো ধরনের প্রলোভন, প্রস্তাব বা প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রয়োজনে, এই বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হলো।

Top